
শেষ আপডেট: 22 December 2022 13:18
দ্য ওয়াল ব্যুরো: নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যার জলে ঝাঁপ দিয়ে দুই শিশুর জীবন বাঁচিয়ে রাতারাতি 'হিরো' হয়ে গিয়েছিলেন ওমানের এক যুবক। অতি বৃষ্টিতে বন্যা পরিস্থিতিতে (Flash flood in Oman) দুই বাচ্চাকে জলে ডুবে যেতে দেখে নিজেকে স্থির রাখতে পারেননি ওই যুবক।
জানা গেছে, ঘটনাটি এবছরের গোড়ার। তবে ফের নতুন করে ভিডিওটি নেট পাড়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। নেটিজেনরা ওমানের ওই ব্যক্তির সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, বন্যার জলে ভেসে যাচ্ছিল দুই বাচ্চা। হাবুডুবু খেতে খেতে আর্তনাদ করছে তারা। সেই দৃশ্য নজরে পড়েন এক ব্যক্তির। তখন তিনি সাত-পাঁচ না ভেবেই ঝাঁপ দেন সেই জলে। জলের তীব্র তোড়ের বিপরীতে গিয়ে দুই বাচ্চাকে বাঁচিয়ে পাড়ে তুলে আনেন।
দেখুন ভিডিও---