
শেষ আপডেট: 30 November 2022 11:33
দ্য ওয়াল ব্যুরো: ৯ মাসের অন্তঃসত্ত্বা (9 months pregnant) মহিলা। স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প। ব্যায়ামের পোশাকে জিমে গিয়ে কসরত (exercise) করছেন তিনি। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তারপর আচমকাই হাতে ভর দিয়ে শরীর উল্টো করে হাঁটতে শুরু করলেন মহিলা! ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের।
ল্যান্দ্রা এলিজাবেথ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে এক অন্তঃসত্ত্বা মহিলাকে স্পোর্টস ব্রা এবং বাদামী লেগিংস পরে জিমে গা ঘামাতে দেখা যাচ্ছে। ভিডিওতে মহিলার বেবি বাম্প স্পষ্ট। জানা গেছে, ওই মহিলা ৯ মাসের অন্তঃসত্ত্বা। সাধারণ হালকা ব্যায়াম করার কিছুক্ষণ পরেই হঠাৎ পা উপর দিকে করে শরীর উল্টে হাতে ভর দিয়ে হাঁটতে শুরু করলেন ওই মহিলা (walking upside down)। সন্তানকে গর্ভে নিয়েই অবলীলায় বেশ কিছুটা হেঁটে গেলেন তিনি। চোখে মুখে কষ্টের লেশমাত্র দেখা গেল না!
ভিডিও দেখে হতচকিত নেটিজেনরা। সন্তানকে পৃথিবীতে আনার আগে এমন ঝুঁকিপূর্ণ ব্যায়াম করার কি সত্যিই দরকার ছিল তাঁর? এই প্রশ্নেই দ্বিধাবিভক্ত ইন্টারনেট। অনেকেই মনে করছেন, শরীরের এই অবস্থায় এতখানি ঝুঁকি নিয়ে একেবারেই ঠিক করেননি মহিলা। গর্ভবতী অবস্থায় এভাবে শরীর উল্টো করে ব্যায়াম করলে গর্ভের সন্তানের গলায় নাড়ি জড়িয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।
আবার নেটিজেনদের একাংশ উৎসাহিত করেছে ওই মহিলাকে। তাঁর ফিটনেস এবং সাহসের প্রশংসা করেছেন তাঁরা। তাঁদের দাবি, কঠিন ব্যায়ামের পরেও ক্লান্তি কিংবা যন্ত্রণার কোনও ছাপ দেখা যায়নি মহিলার মুখে। ফলে চিকিৎসক এবং জিম প্রশিক্ষকের পরামর্শ মেনে তিনি এমন ব্যায়াম করলে কোনও সমস্যা নেই বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।
আধডজন বিয়ে! নতুন স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে যুবককে হাতেনাতে ধরলেন পুরনো শ্যালক