Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭৪ বছর বয়সেও স্টেশনে রুমাল বিক্রি করেন বৃদ্ধ! কেন, জানলে অবাক হবেন

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৭৪ বছর। চাকরি থেকে অবসর নিয়েছেন ১ দশকেরও বেশি আগে। এখন শরীর ভেঙে গেছে অনেকটাই। কিন্তু অশক্ত শরীরেও কাজ করা থানাননি। এই বয়সেও মুম্বইয়ের (Mumbai) বরিভলি স্টেশনে দাঁড়িয়ে প্রতিদিন রুমাল বিক্রি করেন বৃদ্ধ (74 year old man

৭৪ বছর বয়সেও স্টেশনে রুমাল বিক্রি করেন বৃদ্ধ! কেন, জানলে অবাক হবেন

শেষ আপডেট: 29 April 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৭৪ বছর। চাকরি থেকে অবসর নিয়েছেন ১ দশকেরও বেশি আগে। এখন শরীর ভেঙে গেছে অনেকটাই। কিন্তু অশক্ত শরীরেও কাজ করা থানাননি। এই বয়সেও মুম্বইয়ের (Mumbai) বরিভলি স্টেশনে দাঁড়িয়ে প্রতিদিন রুমাল বিক্রি করেন বৃদ্ধ (74 year old man sells handkerchiefs)। তাঁর কথা জানলে তা অনেকের কাছেই হয়তো অনুপ্রেরণা হয়ে থাকবে।

বৃদ্ধের নাম হাসান আলি। চাকরি জীবনে একটি জুতোর দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন তিনি। সেই কাজ থেকে অবসর নিয়েছেন, অনেকদিনই হয়ে গেল। কিন্তু এখনও বরিভলি স্টেশনে দাঁড়িয়ে তিনি রুমাল বিক্রি করেন। তিনি রোজগার না করলে যে সংসার চলবে না, তেমনটা নয়। বরং, ছেলেমেয়েরা তাঁকে এই বয়সে কাজ করতে বারণই করেন। কিন্তু হাসান আলি দৃঢ়প্রতিজ্ঞ। যতদিন ক্ষমতা রয়েছে, ততদিন নিজের জোরে বাঁচবেন, কারও উপর বোঝা হতে চান না তিনি।

সেটাই একমাত্র কারণ নয়। অন্য কারণও রয়েছে, হয়তো বা সেটাই মুখ্য। আসলে দীর্ঘদিন ধরে সেলসম্যান হিসেবে কাজ করার সুবাদে হাসান আলি কোনও জিনিস বিক্রি করার ব্যাপারটাকে 'শিল্প' বলেই মনে করেন। নিজেকেও শিল্পীই ভাবতে পছন্দ করেন তিনি। সেই টানেই রুমাল বিক্রি করা শুরু।

এখন তো নিত্যযাত্রীদের কাছে তিনি রীতিমতো চেনা মুখ। অনেকেই তাঁর থেকে নিয়মিত রুমাল কেনেন। ভালবেসে নিত্যযাত্রীরা বৃদ্ধকে 'কাকা' বলে ডাকেন। হাসান আলি জানিয়েছেন, যাঁরা পুরো দাম দিয়ে রুমাল কিনতে পারেন না, তাঁদের জন্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কেউ যদি বলেন তিনি মন্দিরে ব্যবহার করার জন্য রুমাল কিনছেন, তাহলে তাঁর থেকে টাকাই নেন না বৃদ্ধ। সম্পূর্ণ বিনামূল্যেই তাঁকে রুমাল দিয়ে দেন তিনি।

'আমি এত বছর ধরে শিখেছি কেউ কথা বলার আগেই বুঝে নেওয়া তিনি কোনটা পছন্দ করছেন। যে কারও মুখের দিকে একবার তাকিয়েই আমি বলে দিতে পারি তিনি কোনটা চাইছেন,' জানিয়েছেন হাসান।

হাসানের গল্প ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। হিউম্যানস অফ বোম্বে (Humans of Bombay) নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে বৃদ্ধের কাহিনি, যা জেনে মুগ্ধ নেটিজেনরা।

একজন লিখেছেন, 'অল্প সময়ে উনি জীবনের একটা বড় পাঠ শিখিয়ে দিলেন।'

'এই ধরনের মানুষরা ভাল জিনিসের প্রতি বিশ্বাস ফিরিয়ে দেন,' মন্তব্য দ্বিতীয় একজনের।

তৃতীয় একজন লিখেছেন, 'আর আমরা কিনা যা আছে তার কথা ভুলে গিয়ে যা নেই তা নিয়ে কান্নাকাটি করি।'

বোরোলি মাছের ঝোল দিয়ে দলিত পরিবারে মধ্যাহ্নভোজ অভিষেকের, সঙ্গে আড়মাছের ঝাল


```