
শেষ আপডেট: 7 December 2023 19:31
দ্য ওয়াল ব্যুরো: চকলেট ফুচকা, কিংবা ম্যাংগো ওমলেট- ফিউশন ফুডের নামে আজকাল নানা অদ্ভুতুড়ে খাবার জনপ্রিয়তা পাচ্ছে। সব সময় যে খাদ্যরসিকরা তা ভালবাসছেন, তেমনটা নয়, অনেকেই উদ্ভট সংমিশ্রণ দেখে ভুলেও তার স্বাদগ্রহণের সাহস করছেন না। কিন্তু আর কিছু হোক না হোক, সোশ্যাল মিডিয়ায় চটজলদি ভাইরাল হয়ে যাচ্ছে সেসব খাবারের ছবি ভিডিও। প্রতি বছরই নতুন নতুন তেমন কিছু ফিউশন ফুডের কথা জানা যায়। ২০২৩ সাল তো প্রায় শেষের পথে, এই সময় দেখে নেওয়া যাক, এই বছর কী কী আজব খাবারের খোঁজ মিলেছে ইন্টারনেটে।
মোমো চা: খাদ্য রসিকদের কাছে মোমো একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। আর চা তো কমবেশি সকলেই পছন্দ করেন। কিন্তু চায়ের সঙ্গে মোমো মেশানোর কথা নিশ্চয়ই কেউ ভাববেন না, তাই না? কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চায়ের সঙ্গে মোমো মেশানোর পর সেই মিশ্রণে আবার মেয়োনিজ এবং শেজওয়ান সস যোগ করা হচ্ছে। ইনস্টাগ্রাম ফুড ভ্লগার কাশিফ এই অদ্ভুত সংমিশ্রণটি তৈরি করেছেন যা দেখে অনেকই রীতিমতো আতঙ্কিত।
View this post on Instagram
চকোলেট সিরিয়াল এবং মাংসের ঝোল: সিঙ্গাপুরের ফুড ব্লগার ক্যালভিন লি এই সংমিশ্রণটি তৈরি করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মাংসের ঝোলের সঙ্গে এক বাটি চকোলেট সিরিয়াল মেশানো হয়। লি সেটি চেখে দেখে জানান, "মাংসের ঝোল এই সিরিয়ালটিকে দুধের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ এবং স্বাদযুক্ত করে তোলে। দিন শুরু করার জন্য একটি মিষ্টি, সুস্বাদু, মশলাদার এবং ভাল খাবার।"
View this post on Instagram
ম্যাংগো পিৎজা: আনারস পিৎজা বর্তমানে বেশ জনপ্রিয় একটি খাবার। ইতালিয়ান এই খাবারটির সঙ্গে এবার মিশল আমও। এতে সস বেস হিসাবে আমের পিউরি ব্যবহার করা হয়েছে এবং টপিংয়ের জন্য কাটা আম ব্যবহার করা হয়েছে।
View this post on Instagram
ভিন্ডি সামোসা: এই ফিউশন সামোসা ওরফে সিঙাড়াটি দিল্লির চাঁদনি চকে গেলেই পাওয়া যাবে। ভিডিওতে দেখা গেছে, সাধারণ সিঙাড়ার ভিতরেই আলুর বদলে পুর হিসাবে ব্যবহার করা হয়েছে ভিন্ডি অর্থাৎ ঢ্যাঁড়স।
চিজ অরেঞ্জ জ্যুস: কমলা লেবুর রস অনেকেরই পছন্দের পানীয়ের তালিকায় পড়ে। এই রসে মধু বা চিনি মেশানোই যায়, তবে তার বদলে গলানো চিজ মেশানোর কথা কি ভুল করেও ভাববেন? একজন ফুড ব্লগারকে চিজ স্লাইসের সঙ্গে কমলার রস মেশাতে দেখা গেছে। এই মিশ্রণের স্বাদ চেখে দেখার পর পরে একজন ফুড ব্লগার বলেছেন, "টক, মিষ্টি এবং দুধযুক্ত, কিন্তু সংক্ষেপে বললে, খুব, খুব জঘন্য।"
View this post on Instagram