
শেষ আপডেট: 31 August 2022 06:26
দ্য ওয়াল ব্যুরো: কলেজ পাশ করার পর তিন বন্ধু (3 Friends) মিলে শুরু করেছিলেন ছোট্ট ব্যবসা। অনলাইনে (Online) ফুল বিক্রি, ক্রেতার পছন্দ মতো কেক বানানোর (Bakery) মাধ্যমে শুরু হয় পথচলা। কে জানত, মাত্র ৬ বছরেই কোটি কোটি টাকার ব্যবসা করবে (75 Crore business) সেই ছোট্ট কোম্পানি (start up)?
এ যেন ঠিক রূপকথার গল্প। নয়াদিল্লির নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করতেন হিমাংশু চাওলা, শ্রেয় সেহগল এবং সুমন পাত্র। সেই সময় থেকেই ব্যবসার ভাবনা তিন বন্ধুর মাথায়। কয়েক বছর কর্পোরেটে চাকরি করার পর অবশেষে এল সেই শুভক্ষণ। ২০১৪ সালে গুরুগ্রামে প্রথম পা ফেলল 'ফ্লাওয়ার অরা।' নেপথ্যে ছিলেন হিমাংশু এবং শ্রেয়। দুই বন্ধুর এই প্রথম কোম্পানির কাজ ছিল অনলাইনে ফুল, কেক এবং ক্রেতাদের মন মত উপহার তৈরি করে বিক্রি করা।
মাত্র ২ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল 'ফ্লাওয়ার অরা।' বছরখানেক পর তাতে যোগ দেন আর এক বন্ধু সুমনও। প্রাথমিকভাবে মাত্র একজনই কর্মচারী ছিলেন কোম্পানিতে। কাস্টমার সার্ভিস থেকে শুরু করে ডেলিভারি সবটাই একা হাতে সামলাতেন তিনি।
তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে-তে রাতারাতি অর্ডারের সংখ্যা এতটাই বেড়ে গেল, যে, বাধ্য হয়ে ডেলিভারি এবং অর্ডার সামলাতে হাত লাগাতে হলেও হিমাংশুর এবং শ্রেয়কে। দিল্লি এনসিআর-এ দুজনে মিলে সেদিন প্রায় ৫০% অর্ডার ডেলিভারি করেছিলেন।
তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেকদিনই গুণিতক হারে বাড়তে লাগল ব্যবসা। তিন বন্ধু বুঝলেন, ব্যবসা সম্প্রসারণের আদর্শ সময় এটাই।
২০১৬ সালে পথচলা শুরু হল 'বেকিংগো'-র। আলাদা ব্র্যান্ড হিসেবে নতুন কোম্পানি খুলে ফেললেন সুমন, শ্রেয় এবং হিমাংশু। সারা দেশজুড়ে একই স্বাদ এবং দুর্দান্ত মানের কেক সরবরাহ করতে শুরু করলেন তাঁরা। দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো বড় শহরের পাশাপাশি মিরাট, কার্নাল, রোহতাক, পানিপথের মতো একাধিক ছোট শহরেও বেকিংগো-র অনলাইন আউটলেট খোলা হয়। অজস্র ধরনের কেক পাওয়া যায় সেই আউটলেটগুলিতে।

'ভারতের বেকারির ব্যবসা সাধারণত স্থানীয়ভাবে করা হয়ে এসেছে এতদিন। তাদের কেক গুণগত মানের দিক দিয়ে অসাধারণ হলেও স্থানীয় জায়গার বাইরে দেশের বিভিন্ন জায়গায় আউটলেট খুলে নিজের ব্যবসা বাড়াতে পারেনি তারা,' দাবি হিমাংশুর।
জানা গেছে, অনলাইনে ব্যবসা করে ২০২১-২২ অর্থবর্ষে বেকিংগো-র টার্নওভার ৭৫ কোটি টাকা! দেশের বিভিন্ন জায়গায় তাদের আউটলেটগুলি মিলিয়ে কোম্পানিতে মোট কর্মচারীর সংখ্যা বর্তমানে ৫০০ ছাড়িয়েছে। মোট বিক্রির ৩০% হয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে। বাকি ৭০% বিক্রির নেপথ্যে রয়েছে সুইজি, জোম্যাটোর মতো খাবার সরবরাহকারী সংস্থা।
এই বছর দিল্লিতে নিজেদের প্রথম অফলাইন আউটলেট খুলেছে বেকিংগো (BakingGo)।
একজোড়া মাথা, দু’জোড়া চোখ! ধূপগুড়িতে অদ্ভুত দর্শন ছাগল ঘিরে হইচই