Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৭ জোড়া যমজ ভর্তি হচ্ছে প্রাইমারি স্কুলে! মাথায় হাত শিক্ষক-শিক্ষিকাদের

দ্য ওয়াল ব্যুরো: যমজের গুঁতোয় জেরবার শিক্ষক শিক্ষিকারা! কিছু জনকে যদিও বা আলাদা করে চেনা যায়, বেশিরভাগ জোড়াকেই কে কোনজন, চিনতে পারা মুশকিল। যদিও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে বিষয়টায় অভিনব কিছু নয়। ফি বছরই দল-দল যমজ পড়ুয়া ভর্তি হয় প্র

১৭ জোড়া যমজ ভর্তি হচ্ছে প্রাইমারি স্কুলে! মাথায় হাত শিক্ষক-শিক্ষিকাদের

শেষ আপডেট: 12 August 2023 09:57

দ্য ওয়াল ব্যুরো: যমজের গুঁতোয় জেরবার শিক্ষক শিক্ষিকারা! কিছু জনকে যদিও বা আলাদা করে চেনা যায়, বেশিরভাগ জোড়াকেই কে কোনজন, চিনতে পারা মুশকিল। যদিও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে বিষয়টায় অভিনব কিছু নয়। ফি বছরই দল-দল যমজ পড়ুয়া ভর্তি হয় প্রাথমিক বিদ্যালয়ে। এই বছর সেই সংখ্যাটা ১৭ (17 Sets Of Twins)! অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক স্কুলে ভর্তি হতে চলেছে ১৭ জোড়া খুদে, যারা যমজ।

স্কটল্যান্ডের (Scotland) ইনভারক্লাইড (Inverclyde) জেলাকে মজা করে অনেকেই টুইনভারক্লাইড বলে ডাকেন। ইংরেজিতে টুইন (Twin) শব্দের অর্থ হল যমজ। এই জেলাতে এত বিপুল পরিমাণে যমজ শিশু জন্ম নেয়, যে মজার ছলে হলেও নামই পাল্টে গেছে জায়গাটির। এখনও পর্যন্ত জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৪৭ জোড়া যমজ পড়ুয়া রয়েছে। যদিও এবারের ১৭ জোড়া যমজ পড়ুয়া ২০১৫ সালের রেকর্ড ভাঙতে পারেনি। সেবারে ১৯ জোড়া যমজ ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল প্রাথমিক স্কুলগুলিতে।

এবারে ১৭ জোড়া যমজ ছাত্র ছাত্রীর মধ্যে ৩ জোড়া করে মোট ৬ জোড়া যমজ পড়ুয়া ভর্তি হয়েছে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুল এবং আর্ডগোয়ান প্রাথমিক স্কুলে। প্রিপারেটরি-১ শ্রেণিতে ভর্তির আগের দিন ড্রেস রিহার্সালের জন্য সেন্ট প্যাট্রিক স্কুলে জড়ো হয়েছিল ১৫ জোড়া যমজ। সে নাকি এক দেখার মতো দৃশ্য ছিল। (17 Sets Of Twins)

ডেপুটি প্রভোস্ট গ্রাইমি ব্রুকস জানিয়েছেন, ইনভারক্লাইডের স্কুলে যমজ ছাত্র ভর্তি ব্যাপারটা এখন একটা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। তাই এটা নতুন কিছু নয়। যদিও ড্রেস রিহার্সালের জন্য যখন এই বিপুল সংখ্যক যমজ ছাত্রছাত্রীরা হাজির হয়েছিল, তখন সেটা একটা দারুণ মজার জিনিস ছিল। এমনকী, বিষয়টা নিয়ে অভিভাবকরাও খুবই উত্তেজিত ছিলেন, জানিয়েছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে রয়েছে মদের বোতল, কোনওদিন মেলে ১৫ কিলো, কোনওদিন ৩০ কিলো


```