Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুমের মধ্যেই মারা গেলেন ১০৪ বছরের 'তরুণী'! স্কাইডাইভে বিশ্বরেকর্ড করেছিলেন কদিন আগেই

ঘুমের মধ্যেই মারা গেলেন ১০৪ বছরের 'তরুণী'! স্কাইডাইভে বিশ্বরেকর্ড করেছিলেন কদিন আগেই

শেষ আপডেট: 11 October 2023 16:18

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই বিশ্বরেকর্ড করেছিলেন তিনি। বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ৪ বছর আগেই। কিন্তু সেই বাধাকে তুড়ি মেরে উড়িয়ে স্কাইডাইভ করে বিশ্বের প্রবীণতম ডাইভার হিসাবে রেকর্ড করেছিলেন ১০৪ বছরের তরুণী। কিন্তু সেই রেকর্ডের আনন্দ বেশিদিন উপভোগ করতে পারলেন না ডরোথি হফনার। ঘুমের মধ্যেই মৃত্যু হল তাঁর। 

সোমবার শিকাগোতে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে ডরোথির। 

গত ১ অক্টোবর বিশ্বরেকর্ড করেছিলেন ডরোথি। ভয়কে জয় করে শিকাগো বিমানবন্দরের একটি বিমানে চড়ে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ডাইভিংয়ের একটি ভিডিও শেয়ার করেছিল শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে দেখা গেছে, কীভাবে মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দেন ডরোথি। 

তাঁর সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। মাঝ আকাশে ভয় পাওয়া তো দূর, উল্টে দিব্যি তাঁর গাইডের সঙ্গে কথা বলছিলেন ডরোথি। স্কাইডাইভ করে মাটিতে নেমে আসার পরই তাঁকে দেখে স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন। নিজের অনবদ্য অভিজ্ঞতা সকলের ভাগ করে নেন বৃদ্ধা। জানান, পুরো বিষয়টি খুবই মজাদার এবং তা দারুণ উপভোগ করেছিলেন তিনি। 

গিনেস বুকে এখনও পর্যন্ত সবেচেয়ে বেশি বয়সে স্কাইডাইভার হিসেবে নাম রয়েছে সুইডেনের এক মহিলার। ২০২২ সালে ১০৩ বছর ২৫৯ দিন বয়সে ওই রেকর্ড করেছিলেন তিনি। সেই দিক থেকে বিশ্বে সবচেয়ে বেশি বয়সি স্কাইডাইভার ডরোথি। যদিও গিনেস বুকের তরফে তাঁর রেকর্ড নিশ্চিত করা হয়নি। 

এই প্রথম নয়, চার বছর আগে নিজের ১০০ বছরের জন্মদিনেও স্কাইডাইভ করেছিলেন ডরোথি। স্কাইডাইভ শিকাগোর একজন প্রতিনিধি জানিয়েছেন, তাঁকে শীঘ্রই টেন্ডেম প্যারাসুট জাম্প করা সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হতে পারে। যদিও সে সুযোগ দিলেন না ডরোথি, তার আগেই চিরঘুমের দেশে চলে গেলেন তিনি। সঙ্গে সারা বিশ্বের মানুষকে শিখিয়ে গেলেন, 'বেঁচে থাকা' কাকে বলে। এ যেন আনন্দ সিনেমায় রাজেশ খান্নার সেই বিখ্যাত ডায়লগ, 'জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে।' ডরোথি হফনার লম্বা তো বটেই, সেই 'বড়' জীবনের উদাহরণ হয়ে রইলেন। 


```