Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এপিজে বাংলা সাহিত্য উৎসব শুরু হল শুক্রবার, উদ্বোধনে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুবোধ সরকার

এই সাহিত্য উৎসবে আজ, শনিবার আলোচনা হবে শিশু সাহিত্য, বাংলার মিষ্টি, খাবার ও রাজনীতি নিয়ে। জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সম্মান জানানো হবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তপন সিনহাকে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান নিয়েও আলোচনা হবে।

এপিজে বাংলা সাহিত্য উৎসব শুরু হল শুক্রবার, উদ্বোধনে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুবোধ সরকার

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 16 November 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: সাহিত্যের উজ্জ্বল তারকাদের হাত ধরে শুক্রবার অক্সফোর্ড বুকস্টোরে যাত্রা শুরু হল এপিজে বাংলা সাহিত্য উৎসব ২০২৪-এর। দশম বর্ষ উদযাপনের এদিন উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুবোধ সরকার এবং এই উৎসবের পরিচালক তথা অক্সফোর্ড বুকস্টোরের সিইও স্বাগত সেনগুপ্ত অনুষ্ঠানের সূচনা করেন। 

অনুষ্ঠানের প্রথম পর্বে 'ধ্রুপদী বাংলা ভাষা' নিয়ে একটি আলোচনা হয়। যাতে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)- এর পরিচালক ডঃ স্বাতী গুহ, অধ্যাপক অমিতাভ দাস, অনুপম রায়, প্রচেত গুপ্ত এবং কিরণ দত্ত। আলোচনা হয় বাংলা ভাষার ইতিহাস থেকে সমসাময়িক তাৎপর্য, সাহিত্য ও সংস্কৃতিতে ধ্রুপদী বাংলা ভাষার ভূমিকা থেকে ডিজিটাল যুগে এই ভাষায় প্রাসঙ্গিকতা এবং শিক্ষাক্ষেত্রে তার প্রভাব নিয়ে।

এই সাহিত্য উৎসবে আজ, শনিবার আলোচনা হবে শিশু সাহিত্য, বাংলার মিষ্টি, খাবার ও রাজনীতি নিয়ে। জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সম্মান জানানো হবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তপন সিনহাকে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান নিয়েও আলোচনা হবে।

তৃতীয় দিনের শুরুতে থাকবে শব্দ নিয়ে শিশুদের জন্য খেলা, বড়দের জন্য অনু গল্প ও কবিতা পাঠের আসর। এছাড়াও আলোচনার থিম হিসেবে থাকছে কবিতা, খেলাধুলো এবং রাজনীতি। এছাড়াও রবিবার বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন ও বিখ্যাত লেখক নারায়ণ সান্যালের শতবার্ষিকী উদযাপিত হবে। বাংলা সিনেমা তথা সাহিত্যে তাঁদের অবদান নিয়ে আলোচনা হবে।

শনিবার ও রবিবার উপস্থিত থাকবেন প্রচেত গুপ্ত, অঞ্জন দত্ত, শতাব্দী রায়, আলাপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অভীক মজুমদার, সুধাংশু দে, তপন বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য, ডঃ স্বাতী গুহ, অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, শিলাদিত্য সেন, কিরণ দত্ত, দীপান্বিতা রায়, রূপক সাহা, সব্যসাচী সরকার, অণিমা ব্রহ্ম, সিজার বাগচী, হিন্দোল ভট্টাচার্য এবং শ্যামলী আচার্য প্রমুখরা।


```