Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লেডি ডায়ানার বাপেরবাড়ির সাড়ে ১৩ হাজার একরের জমিবাড়ি হাতছাড়া যুবরাজ উইলিয়াম ও হ্যারির

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন ব্রিটিশ যুবরানি ডায়ানার।

লেডি ডায়ানার বাপেরবাড়ির সাড়ে ১৩ হাজার একরের জমিবাড়ি হাতছাড়া যুবরাজ উইলিয়াম ও হ্যারির

দুই পুত্র সহ প্রয়াত যুবরানি ডায়ানা।

শেষ আপডেট: 28 June 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত 'মর্ত্যের পরী' লেডি ডায়ানার বাপেরবাড়ির সাড়ে ১৩ হাজার একরের জমিবাড়ির মালিকানা বেহাত। ইংল্যান্ডের রাজা চার্লস ও তৎকালীন যুবরানি ডায়ানার দুই পুত্র উইলিয়াম ও হ্যারি মামারবাড়ির বিষয়আশয় পাচ্ছেন না। মামার বাড়ির পারিবারিক নিয়মনীতি অনুসারে লেডি ডায়ানার সমস্ত বাপেরবাড়ির জমি-বাড়ির মালিকানা যাচ্ছে উইলিয়াম-হ্যারির মামাতো দাদার হাতে।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন ব্রিটিশ যুবরানি ডায়ানার। পাপারাৎজিদের পিছু ধাওয়া করা থেকে বাঁচতে ডায়ানার গাড়ির চালক জোরে চালানোর সময় একটি টানেলে উল্টে যায়। সেই দুর্ঘটনায় ডায়ানা ও গাড়ি চালক ছাড়াও মৃত্যু হয় যুবরানির পুরুষবন্ধু ডোডি ফায়াদের। এক মুহূর্তে পৃথিবী যেন থমকে দাঁড়ায় সেই খবর শুনে। ডায়ানার মৃত্যুতে তাঁর ব্যক্তিগত বিষয়-সম্পত্তির উত্তরাধিকার লাভ করেন দুই নাবালক পুত্র। স্থাবর-অস্থাবর মিলিয়ে যার পরিমাণ ১৩৬ কোটি ৯২ লক্ষ ৩২ হাজার ৮০০ টাকা।

ডায়ানার বাবার পরিবার অর্থাৎ স্পেনসার পরিবারের একটি এস্টেট রয়েছে, যার নাম আলথর্প এস্টেট। ১৫০৮ সাল থেকে বহু কোটি মূল্যের এই সম্পত্তির মালিক স্পেনসার পরিবার। এখানে মেয়েবেলার অনেকটা সময় কাটিয়েছেন ডায়ানাও। এখানেই তাঁকে সমাধিস্থ করা হয়েছিল। প্রতিবছর গ্রীষ্মকালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এই বাড়ির দরজা। এখন সেই বিশাল বাগানবাড়ির মালিক হতে চলেছেন ডায়ানার ভাইপো লুই স্পেনসার। লুই হলেন লেডি ডায়ানার দাদা আর্ল চার্লস স্পেনসারের ছেলে।

লুইয়ের তিন দিদি থাকা সত্ত্বেও তিনিই এই বিশাল সম্পত্তির মালিক হচ্ছেন। কারণ, ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী সম্পত্তির মালিক হন বাড়ির বড় ছেলে। সেই হিসাবে দিদিরাও সেই সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন।


```