Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোকাদের পৃথিবী

পৃথ্বী বসু ১. গাছের একটা পাতা ঝরে গিয়ে শুধুই হাওয়ায় ভাসছে... আর এই দৃশ্যের নির্মমতা টের পাচ্ছে একটা বোকা লোক-- শ্রাদ্ধের কার্ডে ছাপা ওই ছবিটাই যখন চোখের সামনে বারবার ভেসে উঠছে তার ২. মাকড়সার মতো লালা হোক-- আমরাও তো চেয়েছিলাম একদিন জা

বোকাদের পৃথিবী

শেষ আপডেট: 22 July 2019 18:30

পৃথ্বী বসু

১. গাছের একটা পাতা ঝরে গিয়ে শুধুই হাওয়ায় ভাসছে... আর এই দৃশ্যের নির্মমতা টের পাচ্ছে একটা বোকা লোক-- শ্রাদ্ধের কার্ডে ছাপা ওই ছবিটাই যখন চোখের সামনে বারবার ভেসে উঠছে তার ২. মাকড়সার মতো লালা হোক-- আমরাও তো চেয়েছিলাম একদিন জাল বুনতে চেয়ে সেই অপচেষ্টা মনে পড়ে যায় আমাদের যুবাকালের লালা গড়িয়ে গড়িয়ে সব চলে গেল ঘুমের ভিতরে আমাকে না বলে, সবই স্বপ্নের ভিতরে গেল গড়িয়ে গড়িয়ে একদিন… ৩. দুটো বিপরীত ট্রেন, প্রেমিক-প্রেমিকা যেদিন দু-জনই ভাবে স্থিরতা এসেছে সেই থেকে শুরু হয় ধাপে ধাপে, দূরে চলে যাওয়া… ৪. এই যে তোমার সঙ্গে একটু একটু সম্পর্ক তৈরি হল তোমাকে আমার ফুলগাছ মনে হচ্ছে তোমার প্রতিটা কথা মনে হচ্ছে ফুল কী ভীষণ ভালো লাগে, সমস্ত কথা নিয়ে তুমি যখন সামনে এসে দাঁড়াও একদিন ঝরে যাবে বলে ৫. যতবার তোমাকে বলেছি ততবারই হেসে তুমি উড়িয়ে দিয়েছ, আর কখনোই বিশ্বাস করোনি অনেক রাতের দিকে ছাদে গেলে দেখা যায় সারসার জোনাকিরা আকাশের গায়ে মরে আছে   জন্ম: ১৯৯৬, ১লা জুলাই। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর, দ্বিতীয় বর্ষের ছাত্র। নেশা: আড্ডা, রাস্তায় এলোমেলো ঘুরে বেড়ানো, ঘুমোনো আর পুরোনো লিটিল ম্যাগাজিন ঘাঁটা। 'দশমিক' নামে ছোটো কাগজের সম্পাদক। একটিই পাতলা কবিতার বই: 'খইয়ের ভিতরে ওড়ে শোক'।

```