Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদিম

শ্রীজাত অথচ কী শান্ত লাগে তোমার ওই সহ্য-করা-মুখ যখন দূরের সূর্য নিভে যাচ্ছে মিনারে মিনারে বারান্দায় একা বসে তুমি বলছ: ‘সে ভোলে ভুলুক...’ এমনই বিশ্বাস যেন, আজও দিন ফিরে আসতে পারে। আমাদের ফেরা হয় বন্দর শহরে, জল থেকে আনিনি খবর কোনও এ বছরও।

আদিম

শেষ আপডেট: 5 February 2019 10:45

শ্রীজাত

অথচ কী শান্ত লাগে তোমার ওই সহ্য-করা-মুখ যখন দূরের সূর্য নিভে যাচ্ছে মিনারে মিনারে বারান্দায় একা বসে তুমি বলছ: ‘সে ভোলে ভুলুক...’ এমনই বিশ্বাস যেন, আজও দিন ফিরে আসতে পারে। আমাদের ফেরা হয় বন্দর শহরে, জল থেকে আনিনি খবর কোনও এ বছরও। শেকলের ঘ্রাণ এনেছি তোমার জন্য। আরও আছে, রক্তের পেরেকে লেগে থাকা কাঠচিহ্ন। অতিদীন সামগ্রীসমান রেখেছি হাতের কাছে। যে-হাত সচল, উদাসীন, দিতে যত কুণ্ঠা ছিল, নেওয়ায় মিলিয়ে যায় সব। গায়ে লেগে থাকা শ্যাওলা মুছে আমরা বসেছি গ্রামীণ... এই শুধু মাঘ মাস। আমাদের ফেরার পরব। কোথাও শিকড় আছে, সেও তো তোমারই বরাভয় – যে-আদিম অনাগত, যে-আদিম লতাগুল্মময়... অঙ্কন দেবশিস সাহা গ্রাফিক্স দিব্যেন্দু 

```