Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

“ঈশ্বরের জুতো ও রোমিং বারান্দা” সিরিজ

মৃন্ময়ী ঘোষ “ঈশ্বরের জুতো ও রোমিং বারান্দা” সিরিজ ১ কালো অক্ষরের মধ্যে তুমি ম্যাগনেটিক ট্যাচ সাপের খোলস মোচন-উত্তরের বাঁক ছুরির ফলায় জিহ্বাগ্র বিস্ময়কর অ্যাট্র্যাকটিভ বিস্ফোরণ। তুমি পরীক্ষাগারে লাল নীল লিটমাস বিকার ক্ষার বেলজার গ্যাস প্র

“ঈশ্বরের জুতো ও রোমিং বারান্দা” সিরিজ

শেষ আপডেট: 27 February 2019 18:30

মৃন্ময়ী ঘোষ

“ঈশ্বরের জুতো ও রোমিং বারান্দা” সিরিজ

কালো অক্ষরের মধ্যে তুমি ম্যাগনেটিক ট্যাচ সাপের খোলস মোচন-উত্তরের বাঁক ছুরির ফলায় জিহ্বাগ্র বিস্ময়কর অ্যাট্র্যাকটিভ বিস্ফোরণ। তুমি পরীক্ষাগারে লাল নীল লিটমাস বিকার ক্ষার বেলজার গ্যাস প্রোফাইল পিকচার ফানেলে রঙ-বেরঙের অ্যাসিড- প্রখর মস্তিষ্কের উপহার তোমার তীক্ষ্ণ চোখ। পরীক্ষা চলছে তিনটি স্তরে রোগ নিরাময়ের ঔষুধ মস্তিষ্ক বিকৃতিতে বিষ- বোমা অপ্রয়োজনীয় সতর্ককরণ? তুমি শুধুই কল্পনা ! অজান্তেই তোমার ডানায় মেলে দিয়েছি আমার স্বপ্নের বীজধান- আনচাচ্।

মোবাইলের রিংটোন কল্পনায় ডানা মেলে দিলে তাজমহলের পিলারে রঙিন প্রজাপতির উপস্হিতি নিরুত্তাপ শব্দেরা এঁকে যায় শ্রেষ্ঠ প্রেমের কোলাজ। চিত্রকরের রঙিন ছবিতে লুডোখেলা উচ্ছ্বাসিত মন তোমায় সাপের মাথায়বসিয়ে দিলে একেবারে প্রথম সারিতে ‘র’ মেটেরিয়াল ভালোবাসা। ময়দানে সবুজ চোখে তুমি ছাড়িয়ে দিও বাদামের খোসা ফুচকার জলে আমি উপহার স্বরূপ দিয়ে যাব এক কিউব ভালোবাসা।

শ্রাবণের বৃষ্টি ধুয়ে কচুরিপানা মেঘ বেগুনি ফুল রহস্যময়ী কাঁটাহীন গোলাপ শহরের রাস্তা নদী হলে তোমায় ডেকে নেই কাগুজে নৌকোয়। দুপুরের চিঠেকোঠার হাতছানি চিরন্তন রোমকূপের ঘামে গোলাপের পাপড়িরা স্বাক্ষর অবচেতনের ভুল সচেতন কাঁটার পরিক্ষা- নিরিক্ষায় অর্জুন ও কর্ণের লক্ষ্যভেদী প্রশ্নের বাণ শব্দভেদী মনের পারাপার তোমার অজান্তেই- রাতের অন্ধকারে ব্যক্তিগত খাজুরাহো পারদের শরীরে ঐতিহাসিক প্রেম জমায়িত স্তুপ হাতরে হাতরে শুধুই চোরাবালি- এভাবেই আবিষ্কার করেছিল আদম ও ইভ সভ্যতার নতুন তত্ত্ব।

সময় চলছে অদ্ভুত ঘড়ির কাঁটায় হিসেব মিলিয়ে বিদ্বানের বিরক্ত মনের স্রোতের বিপরীতে সফল সাঁতার। বন্ধা নির্ণীয়মান মাটি খুঁজে খুঁজে হাঁটুজল নায়েবের পিরিত ব্ল্যাক ডগ ঠোঁট সোডার বুদবুদে আকাঙ্ক্ষার শিশির ঝরে পড়ার কালে! উপসংহার পরিহাসে শোনায় ন্যায় ধর্মের কথা। খসখস আওয়াজে প্রেমহীন শান্ত মন সঠিক মৈথুন চলে হিসেবের ফাঁক তালে। অন্ধ সাতারুর বিপরীতে সফল সাঁতার ভেসে ওঠে কোনার্কের মূর্তি ঘড়ির কাঁটা ঘুরছে নির্দিষ্ট সময়ের সঙ্গে তালে।

সূর্যের আলোতে ক্লোরোফিলের ভাঁজে সজাগ কাঁটাতার অগুগতি মানুষের চোখের লাইন- কৌতূহল- উঁকি ব্যস্ত মুদির দোকানের বাসি লিস্ট। দিনগুলোর গল্প খোলা দাঁতের হাসি হলেও রাত কালো শরীরে আরব্য রজনী রোমাঞ্চিত শরীরে শরীরে দুজনের কথোপকথন। জমাট বাঁধে ভাব, কাব্য গাঁথে কবিতা- মাঝরাতে বিপ্ বিপ্ বিপ্ বিপ্ বিপ্ বিপ্ শব্দের অনুররণ অস্পষ্টেও স্পষ্ট পোস্ট মডার্ণ শরীরতত্ত্ব উপোসী মনের পারদ পালতোলা জাহাজ- ভোররাতে মাস্তুল ভাঙ্গে হিসাবি মন ঘুমের ঘোরে বিভোর হলে উন্মাদিনী নতুন সকাল খোঁজে।

```