Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পিকাসোর ছবিতে আঁকা ছিল কার পায়ের ছাপ? অবাক করবে ইতিহাস

দ্য ওয়াল ম্যাগাজিন ব্যুরো: গত বছর মে মাসে চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি ছবি বিক্রি হল আমেরিকায় ৭৫৫ কোটি ৬৩ লক্ষ টাকায়। ১৯৩২ সালে আঁকা এই ছবিটির নাম, ‘উওম্যান সিটিং নিয়ার আ উইন্ডো’ (Picasso Painting)। এই নিয়ে পিকাসোর আঁকা পাঁচটি ছবি পর পর

পিকাসোর ছবিতে আঁকা ছিল কার পায়ের ছাপ? অবাক করবে ইতিহাস

শেষ আপডেট: 29 July 2023 10:13

দ্য ওয়াল ম্যাগাজিন ব্যুরো: গত বছর মে মাসে চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি ছবি বিক্রি হল আমেরিকায় ৭৫৫ কোটি ৬৩ লক্ষ টাকায়। ১৯৩২ সালে আঁকা এই ছবিটির নাম, ‘উওম্যান সিটিং নিয়ার আ উইন্ডো’ (Picasso Painting)। এই নিয়ে পিকাসোর আঁকা পাঁচটি ছবি পর পর ৭০০ কোটির বেশি টাকায় বিক্রি হল। বিশ্বের আর কোনও চিত্রশিল্পীর এমন কৃতিত্ব নেই।

Woman Sitting Near a Window: Pablo Picasso work sells for $100m - BBC News
উওম্যান সিটিং নিয়ার আ উইন্ডো

পিকাসোর পুরো নাম- পাবলো দিয়েগো হোসে ফ্রান্সিসকো ডি পাওলা হুয়ান নেপোমুসিনো মারিয়া ডি লস রেমিডিওস সিপিয়ানো ডে লা সান্তিসিমা ত্রিনিদাদ রুইজ পিকাসো। লেখাপড়ায় অমনোযোগী ছাত্র পিকাসো একসময়কার মাতৃভূমি স্পেন থেকে ফ্রান্সে পাড়ি দিয়েছিলেন প্রায় কপর্দকশূন্য অবস্থায়। তিনি বিশ্বাস করতেন, জীবনে একবার অন্তত প্যারিসে না গেলে বড় শিল্পী হওয়া যায় না। এক অচেনা শহর, আত্মীয় পরিজন তো দূর, মাথা গোঁজার সামান্য আস্তানাটুকুও ছিল না। সেটা ১৯০০ সাল। পিকাসোর বয়স তখন মাত্র ১৯ বছর। সৌভাগ্যক্রমে এইসময় তাঁর আলাপ হয় তরুণ ফরাসি কবি ম্যাক্স জ্যাকবের সঙ্গে। জ্যাকব পিকাসোর চাইতে পাঁচ বছরের বড়। তিনি উত্তর-পশ্চিম ফ্রান্সের কুইম্পার থেকে প্যারিসে এসেছিলেন ভাগ্যের সন্ধানে। ১৯০১ সালের এক গ্রীষ্মে পরিচয় হল দুজনের। বন্ধুত্ব গাঢ় হতেই দুজনে স্থির করলেন তাঁরা একসঙ্গে থাকবেন। তাতে খরচ কম হবে কিছুটা। দুজনে যে বাসাটি ভাড়া নিলেন তাতে একটাই ঘর, একটাই বিছানা, সেই বিছানায় একজনই শুতে পারে। সেই ঘরে সমস্ত রাত জেগে পিকাসো মেঝেতে বসে ছবি আঁকতেন (Picasso Painting)। আর জ্যাকব বিছানায় শুয়ে ঘুমোতেন। দিনের বেলা জ্যাকব কাজে বেরিয়ে গেলে পিকাসো ঘুমোতেন। এভাবেই বেশ চলে যাচ্ছিল তাঁদের

বন্ধু জ্যাকবের সঙ্গে পিকাসো
ঘরে কোনও রুম হিটার ছিল না। তাই শীতের রাতে পিকাসো নিজের আঁকা ছবি পুড়িয়ে ঘর গরম করতেন। এভাবে কত মহামূল্য ছবি যে নষ্ট হয়েছে সেসময়! সারারাত আলো জ্বেলে কাজে ডুবে থাকতেন পিকাসো (Picasso Painting)। বন্ধুর কাণ্ডকারখানায় কবি জ্যাকব প্রায়ই পড়তেন বিপদে। সকালে ঘুম ভেঙে বিছানা থেকে মেঝেতে পা নামিয়েই দেখতেন তিনি পিকাসোর আঁকা ছবির উপরে দাঁড়িয়ে আছেন। সারা ঘরে ছড়ানো ছবি আর ছবি। পা রাখার জায়গাটুকুও নেই (Strange footmark on Canvas)।

পরবর্তীকালে পিকাসো যখন বিশ্ববিখ্যাত হন, তাঁর ছবি যখন লক্ষ লক্ষ ডলারে বিক্রি হচ্ছে, তখন শিল্পরসিক দর্শকদের চোখে পড়ে, পিকাসোর অনেক বিখ্যাত ছবিতেই অদ্ভুতভাবে দেখা যাচ্ছে কিছু পায়ের ছাপ (Picasso Painting)। বলা বাহুল্য সেইসব পদচিহ্নগুলি ছিল পিকাসোর প্রথম যৌবনের বন্ধু জ্যাকবের। একজন ভুবন-বিখ্যাত শিল্পীর প্রথম জীবনের দারিদ্র‍্য, অনিশ্চয়তা ও কঠিন লড়াইয়ের দিনগুলির জীবন্ত দলিল হিসেবে গৃহসঙ্গী কবি জ্যাকবের পায়ের ছাপ সহ সেসব ছবি আজ বিক্রি হয় লক্ষ লক্ষ ডলারে।

আরও পড়ুন: পৌরাণিক ড্রাগনের উত্তরসূরী, কোথায় দেখা মেলে ভয়ংকর এই প্রাণীর?


```