Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পাক চর সংস্থা ISI-এর মুখে কালি লেপে দিয়েছে 'সিঁদুর'? অভিযান ঘিরে উঠছে বহু প্রশ্ন

কিছু রাজনৈতিক মহলের দাবি, তাহলে আইএসআইয়ের কাছে কি সার্জিক্যাল স্ট্রাইকের খবর ছিল? এর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমের খবর ছিল ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি তালিম শিবিরগুলি থেকে লোক সরিয়ে নিচ্ছে পাক সেনারা। জঙ্গিদের পাক বাঙ্কারে নিরাপদে আশ্রয় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপ নিয়ে বিশেষজ্ঞদের অনুমান, তাহলে কি ঘাঁটিগুলি থেকে জঙ্গি সরিয়ে নিয়ে যাওয়া সত্ত্বেও আইএসআই শাহবাজ শরিফ সরকার বা প্রশাসনের কাছে বিষয়টি পুরোপুরি চেপে গিয়েছিল?

পাক চর সংস্থা ISI-এর মুখে কালি লেপে দিয়েছে 'সিঁদুর'? অভিযান ঘিরে উঠছে বহু প্রশ্ন

পাকিস্তানের গণতান্ত্রিক সরকার চালায় সেদেশের সেনাবাহিনী ও চর সংস্থা আইএসআই।

শেষ আপডেট: 8 May 2025 12:05

শুভেন্দু ঘোষ

 'অপারেশন সিঁদুর'। পাকিস্তানের মুখে আরও একবার ঝামা ঘষে দিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়েও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে পারেনি, পরপর তিনবার (বালাকোট, উরি ও পহলগাম) তা করে দেখিয়েছে ভারত। আর এই কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শৌর্যবীর্যের প্রতীক হিসেবে তুলে ধরতে যে পাক সংস্থার অপদার্থতা ও ব্যর্থতা সাহায্য করেছে, সেটা হল সেদেশের চর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা সংক্ষেপে আইএসআই (ISI)I

বিশ্বজুড়ে সব দেশেরই কমবেশি অভিযোগ এই যে, পাকিস্তানের গণতান্ত্রিক সরকার চালায় সেদেশের সেনাবাহিনী ও চর সংস্থা আইএসআই। যাদের পিছন থেকে কলকাঠি নাড়ে কট্টর মৌলবাদী সংগঠনগুলি ও জঙ্গি দলগুলি। পাকিস্তানে সরকারেরই বুকের উপর বসে দাড়ি উপড়ায় তারা। গদি বাঁচাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরও হাত-পা বাঁধা থাকে। তা না হলে সরকারের পতন কিংবা অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে। যেমন- অতিরিক্ত ভারতপ্রীতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গদিচ্যুত করতে সেনা অভ্যুত্থান করেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশারফ।

পারভেজ মোশারফ ক্ষমতায় এসে আমেরিকার চাপে জঙ্গি বিরোধী পদক্ষেপ করেন এবং ইসলামাবাদের লাল মসজিদ অভিযান তারই অঙ্গ ছিল। ফলে তাঁকেও সরে যেতে হয়। প্রায় একইভাবে বালাকোট-উরির পর থেকেই বর্তমানে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সেনা-জঙ্গি-মৌলবাদী আক্রোশ ধূমায়িত হতে থাকে। শেষমেশ যেনতেন প্রকারে ইমরানকে কুর্সি হারাতে হয়।

ফলে, অতীতের আরও দৃষ্টান্ত প্রমাণ দিচ্ছে যে, যখনই ভারতের কাছে পর্যুদস্ত হতে হয়েছে সরকারকে, তখনই সেনাবাহিনী ও কট্টর মৌলবাদীরা তৎপর হয়েছে বদলের ডাক দিয়ে। এর জন্য জুলফিকার আলি ভুট্টো কিংবা বেনজির ভুট্টোর মতো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে ফাঁসি ও খুন করা হয়েছে। ফলে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান পাল্টা কোনও ব্যবস্থা না নিলে শাহবাজ শরিফ সরকারেরও ভবিষ্যৎ সংশয়ে রয়েছে বলে অনেকেরই সংশয়।

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে উঠেছে, তা হল এতবড় অভিযানের কথা কী করে টের পেল না পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কারগিল যুদ্ধ প্রকাশ্যে হয়েছিল। এর আগের যুদ্ধগুলি পাকিস্তানের আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছিল। কিন্তু, বালাকোট, উরির মতো অপারেশন সিঁদুরের কথাও আইএসআইয়ের রাডারে ধরা পড়ল না কেন?

দ্বিতীয় আরেকটি প্রশ্নও অনেকের মনে ধরা পড়েছে, পাকিস্তানের পরম মিত্র চিন বরাবর ইসলামাবাদের গলা জড়িয়ে থাকলেও তাদের গুপ্তচর সংস্থাও কি জানত না এই অভিযানের কথা? নাকি জেনেও হাত গুটিয়ে বসেছিল। আর সে কারণেই পাকিস্তানের ভিতরে ঢুকে ভারতীয় বায়ুসেনা ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলে এলেও তার আগের মুহূর্ত পর্যন্ত টের পেল না তাদের প্রতিরক্ষা সুরক্ষা ব্যবস্থা! সবাই জানে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান তথা নিরাপত্তা উপদেষ্টা সহ সদলবলে আইএসআইয়ের সদর দফতরে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা করতে এবং ভারতের সম্ভাব্য প্রত্যাঘাতের বিষয়ে রণকৌশল তৈরি করতে। ফলে পাকিস্তানের ভিতর থেকেই কেউ বা কারা কী চাইছিল ভারত এরকম একটা কিছু করুক, যাতে সরকারের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখানো যায়।

আধুনিক যুদ্ধ কৌশলে এগিয়ে থাকার যুদ্ধের অন্যতম অস্ত্র হল উপগ্রহ। চিনের কাছে প্রায় ২০০টি যুদ্ধ নজরদারি উপগ্রহ একসঙ্গে কাজ করে। ভারতের সেখানে সেই সংখ্যা চারের কাছাকাছি। অর্থাৎ ভারতের একটিও বিমান যখন উড়েছে, তখনই তা ধরা পড়েছে চিনের উপগ্রহ চিত্রে। পাকিস্তানি চর সংস্থার ব্যর্থতা থেকে থাকলেও চিনের নজর এড়ানো প্রায় অসম্ভব। তাহলে চিন কেন চুপ করে থাকল! যেখানে এটা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক, না পুরোদস্তুর যুদ্ধ তা জানার কথা নয় বেজিংয়ের। তাহলে অনেকের মনে এও প্রশ্ন উঠেছে যে, চিন কি জানত যে এটা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতেই ভারতের অভিযান। এর বেশি কিছু নয়। কারণ, পাকিস্তানের বিরাট কোনও ক্ষতি মানে চিনের বিনিয়োগ করা হাজার হাজার কোটি ডলারের ধ্বংস।

ভারতের দাবি করা যে ৯টি জঙ্গি ঘাঁটি ও তালিম শিবির ধ্বংস করা হয়েছে, তাতে লস্কর-ই-তোইবা প্রধান হাফিজ সইদ, যে মুম্বই হামলা থেকে পহলগাম হানা পর্যন্ত সব চক্রান্তের মূল গায়েন, মারা গিয়েছে এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। লাহোরের জনবহুল এলাকায় লস্কর সেনা, স্থানীয় পুলিশ, সেনাবাহিনী ও আইএসআইয়ের প্রত্যক্ষ নজরদারিতে সুরক্ষিত ছিল হাফিজ। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের অনেকগুলি লোক নিকেশ হলেও সে এখনও বেঁচে আছে।

কিছু রাজনৈতিক মহলের দাবি, তাহলে আইএসআইয়ের কাছে কি সার্জিক্যাল স্ট্রাইকের খবর ছিল? এর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমের খবর ছিল ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি তালিম শিবিরগুলি থেকে লোক সরিয়ে নিচ্ছে পাক সেনারা। জঙ্গিদের পাক বাঙ্কারে নিরাপদে আশ্রয় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপ নিয়ে বিশেষজ্ঞদের অনুমান, তাহলে কি ঘাঁটিগুলি থেকে জঙ্গি সরিয়ে নিয়ে যাওয়া সত্ত্বেও আইএসআই শাহবাজ শরিফ সরকার বা প্রশাসনের কাছে বিষয়টি পুরোপুরি চেপে গিয়েছিল? যদি আইএসআই সত্যিই চেপে গিয়ে থাকে এবং চিনের কাছ থেকে চুক্তি অনুযায়ী তথ্য পেয়ে থাকে তাহলে কেন জানতে পারলেন না শাহবাজ শরিফ? আপাত চোখে আইএসআইয়ের ব্যর্থতা ধরা পড়লেও সেনাবাহিনী ও চর সংস্থার গোপন এজেন্ডা আসলে কী?


```