Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্লেটে এক টুকরো গুজরাত! নারী দিবসে পিয়ারলেস হোটেলের ওশানিক-এ ‘কচ্ছ থেকে কাথিয়াওয়াড়’

গুজরাতের ঐতিহ্যবাহী ও প্রায় হারিয়ে যাওয়া রেসিপিগুলিকে নতুনভাবে সকলের সামনে উপস্থাপনে বিশেষভাবে পারদর্শী শেফ পুনম। কচ্ছ, কাথিয়াওয়াড়, সুরাত ও আহমেদাবাদের রান্নার স্বাদকে নতুনভাবে তুলে ধরতে তাঁর জুড়ি নেই।

প্লেটে এক টুকরো গুজরাত! নারী দিবসে পিয়ারলেস হোটেলের ওশানিক-এ ‘কচ্ছ থেকে কাথিয়াওয়াড়’

ছবি সৌজন্যে: ওশানিক

শেষ আপডেট: 9 March 2025 17:57

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে পিয়ারলেস হোটেল কলকাতার রেস্তরাঁ ওশানিক-এ চলছে বিশেষ গুজরাতি ফুড ফেস্টিভ্যাল। ‘কচ্ছ থেকে কাথিয়াওয়াড়’-এ (Kutch to Kathiawar) গুজরাতের ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে কলকাতাবাসীর পরিচয় করাচ্ছেন সেলিব্রিটি শেফ পুনম দেধিয়া। ৭ মার্চ থেকে শুরু হয়েছে এটি। চলবে ১৪ মার্চ পর্যন্ত। গুজরাতের বিশেষ বিশেষ খাবারের সঙ্গে আঞ্চলিক খাবারের স্বাদও পাওয়া যাবে ফেস্টিভ্যালে।

গুজরাতের ঐতিহ্যবাহী ও প্রায় হারিয়ে যাওয়া রেসিপিগুলিকে নতুনভাবে সকলের সামনে উপস্থাপনে বিশেষভাবে পারদর্শী শেফ পুনম। কচ্ছ, কাথিয়াওয়াড়, সুরাত ও আহমেদাবাদের রান্নার স্বাদকে নতুনভাবে তুলে ধরতে তাঁর জুড়ি নেই। এক দশকেরও বেশি সময় ধরে তিনি টেলিভিশন শো, নানা কুলিনারি ইভেন্ট এবং বিশেষ রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাঁর হাতের জাদুতে এবার মজবে বাঙালি। 

ওশানিক-এ গেলে পাওয়া যাবে তুরিয়া-পত্রা নু শাক, আখি ডুঙ্গরি-লসন নু শাক, টিন্ডোরা-বাটেটা, আজমা নি ডাল, ক্লাসিক গুজরাতি কারি, মেথি-লসন নি কারি, সরগভা নু শাক, ঘাউ নি পুরি, ফুলকা রোটলি, ক্লাসিক মেথি থেপলা-সহ একাধিক পদ। শেফ পুনম দেধিয়ার নেতৃত্বে এই উৎসব সফল করতে একদল দক্ষ শেফ কাজ করে চলেছেন।

পিয়ারলেস হোটেল কলকাতার জেনারেল ম্যানেজার, অমিতাভ শর্মা এনিয়ে বলেন, 'ওশানিকে আমরা ভারতীয় খাবারের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে বিশেষ ফুড ফেস্টিভ্যাল আয়োজন করি। কলকাতা এমন এক শহর, যেখানে নানা ধরনের আঞ্চলিক খাবারের কদর রয়েছে। আমরা বিশ্বাস করি, কচ্ছ থেকে কাথিয়াওয়াড় আমাদের অতিথিদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। এই উৎসব শুধু গুজরাতের সমৃদ্ধ রান্নার স্বাদই নয়, এই ইন্ডাস্ট্রিতে মহিলাদের অসামান্য প্রতিভাকেও সকলের সামনে তুলে ধরবে।'


```