Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

টাইটানিকের সেই নীলচে হিরে 'বন্দি' ভারতের এই নদীতেই! পাহারাদার অসংখ্য কুমির

টাইটানিকের সেই নীল হিরে কি লুকিয়ে ভারতের এই নদীতেই? চিনে নিন আমাদের ‘ডায়মন্ড নদী’-কে।

টাইটানিকের সেই নীলচে হিরে 'বন্দি' ভারতের এই নদীতেই! পাহারাদার অসংখ্য কুমির

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 February 2026 15:33

অন্বেষা বিশ্বাস

চোখ বন্ধ করলেই যেন ভেসে ওঠে সেই দৃশ্য, অসীম নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে এক বিশাল জাহাজ। আর তার ডেকে দাঁড়িয়ে এক তরুণী। তাঁর গলায় ঝুলছে এক নীলচে হার। সেই হার থেকে যেন আলো ঝলকে পড়ছে। টাইটানিক-এর 'রোজ'-এর সেই নীল পাথরের হার আজও কোটি কোটি মানুষের কল্পনায় রয়ে গেছে।

কিন্তু জানেন কি, সেই 'স্বপ্নছোঁয়া' নীল আলোর মতোই এক রহস্যময় রত্ন লুকিয়ে রয়েছে আমাদের নিজের দেশেই। ভারতের এক নদীর গভীরে। কোনও সিনেমার সেট নয়, কোনও কল্পনার জগৎ নয়, বাস্তবের মাটিতেই। নদীর স্রোতের তলায়, শত শত বছর ধরে নিঃশব্দে ঘুমিয়ে আছে সেই নীল পাথর। যেন প্রকৃতি নিজেই আগলে রেখেছে তার গোপন রত্ন, ঠিক সেই রোজ-এর হারটির মতোই।

জলের গভীরে নীলচে আলোর খেলা

ভারতের দক্ষিণে, অন্ধ্রপ্রদেশ-এর বুক চিরে বয়ে চলা কৃষ্ণা নদী বহু শতাব্দী ধরে এক রহস্য লুকিয়ে রেখেছে। এই নদীর গর্ভেই পাওয়া যায় উজ্জ্বল নীল রঙের এক বিশেষ পাথর, যা “হোপ ডায়মন্ড”-এর মতো দেখতে নীল হিরে। শুধু তাই নয়, ইতিহাসের সবচেয়ে বিখ্যাত হিরেগুলির অন্যতম কোহিনূরও এই নদীর নীচে রয়েছে। সেই কারণেই কৃষ্ণাকে অনেকেই বলেন ভারতের “ডায়মন্ড নদী”।

మూసీ, కృష్ణా నదీ పరివాహక ప్రాంతాల్లో వజ్రాల నిల్వలు – Nijam Today

মহারাষ্ট্রের মহাবালেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বতমালার কোলে জন্ম নেওয়া কৃষ্ণা নদী দীর্ঘ পথ অতিক্রম করে মহারাষ্ট্র, কর্নাটক, তেলঙ্গানা পেরিয়ে শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের হামসালাদেবীতে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সাগরে পৌঁছানোর আগে অন্ধ্রপ্রদেশের কাছে নদী তৈরি করেছে এক বিশাল ব-দ্বীপ। যেখানে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এক গুপ্তধনের ভাণ্ডার।

লক্ষ লক্ষ বছর আগে ভূগর্ভস্থ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে উৎপন্ন হিরে ধীরে ধীরে জমা হতে থাকে নদীর তলদেশে। সময়ের স্রোতে সেই হিরেগুলি নদীর পাড় ও গর্ভে ছড়িয়ে পড়ে। এই হিরেগুলির বিশেষত্ব হল, এগুলি অত্যন্ত বিশুদ্ধ। এতে নাইট্রেট প্রায় নেই বললেই চলে।

মাটি আর পাথরের খাঁজে হিরের মেলা

এই নদীর তীরেই অবস্থিত গুন্টুর ও কৃষ্ণা জেলা, যেগুলি একসময় ছিল হিরের প্রধান উৎস। বিশেষ করে কোল্লুর অঞ্চল ইতিহাসে বিখ্যাত। কর্নাটকের কিছু ইতিহাসবিদদের মতে, এই কোল্লুর থেকেই উঠে এসেছিল সেই কিংবদন্তি কোহিনূর। আবার অনেকের মতে, কাকতীয় বংশের রাজত্বকালে গুন্টুর জেলাতেই প্রথম পাওয়া গিয়েছিল এই অমূল্য রত্ন।

এই কোহিনূরই পরে ব্রিটিশদের হাতে চলে যায়। ইতিহাসের পাতায় লেখা আছে, ব্রিটিশরা ভারত থেকে বহু মূল্যবান হিরে লুট করে নিয়ে যায়। সেই হিরেরই একটি স্থান পেয়েছিল রানি ভিক্টোরিয়া-র মুকুটে, যা আজও উপনিবেশিক ইতিহাসের এক সাক্ষী।

Which River Is Known As The Diamond River Of India?

তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। বর্তমানে পুলিচিন্তালা বাঁধ নির্মাণের ফলে কৃষ্ণা নদীর বহু হিরের খনি জলের তলায় হারিয়ে গেছে। যেন প্রকৃতি নিজেই আবার লুকিয়ে ফেলেছে নিজের গুপ্তধন।

কৃষ্ণা নদীর সবচেয়ে বড় উপনদী তুঙ্গভদ্রাও এই রহস্যময় ইতিহাসের অংশ। তবে এই নদী শুধু রত্নের জন্যই বিখ্যাত নয়, বিপদের জন্যও কুখ্যাত। নদীর জলে রয়েছে বিভিন্ন প্রজাতির কুমির। পাশাপাশি দেখা যায় ধূসর রঙের ঘন লোমযুক্ত, দেখতে অনেকটা বিড়ালের মতো স্তন্যপায়ী প্রাণী ভোঁদড়।

পথটা এত সহজ নয়...

কখনও যদি কল্পনায় ভর করে মনে হয়, ‘টাইটানিক’-এর রোজ-এর মতো এক নীল হিরে খুঁজে আনবেন নদীর গভীর থেকে, তবে মনে রাখবেন, এই নদী শুধু স্বপ্ন নয়, বিপদেরও ঠিকানা। এখানে ঝলমলে রত্নের মতোই নিঃশব্দে ঘোরাফেরা করে অজানা আতঙ্ক। তাই এই নদী আপনাকে যেমন আহ্বান জানায় বিস্ময়ের গল্প শোনাতে, তেমনই সতর্ক করে দেয় সব সৌন্দর্যের গভীরেই লুকিয়ে থাকে এক অমোঘ রহস্য, যার কাছে পৌঁছানো এতটা সহজ নয়।

Krishna River

কৃষ্ণা নদী আজও বয়ে চলেছে। অবিরাম, নির্লিপ্ত, নিজের মতো করে। তার জলের উপরিভাগে শুধু ঢেউয়ের খেলা দেখা যায়, কিন্তু সেই ঢেউয়ের নীচে যে কত শতাব্দীর রহস্য জমে আছে, তা কেউ জানে না। হয়তো নদীর অন্ধকার তলদেশে এখনও লুকিয়ে রয়েছে কোনও অমূল্য নীল রত্ন, কোনও হারিয়ে যাওয়া রাজমুকুটের অংশ, কিংবা এমন কোনও হিরে, যা কোনওদিন মানুষের চোখেই পড়েনি।

'সব গল্প সবার জন্য নয়'

সময় বদলেছে, সাম্রাজ্য এসেছে-গেছে, লুট হয়েছে অগণিত সম্পদ! তবুও কৃষ্ণা তার সব রহস্য কাউকে পুরোটা জানায়নি। সন্ধ্যার আলো যখন ধীরে ধীরে জলের গায়ে মিশে যায়, তখন মনে হয় নদী যেন নিজেই নিজের বুক আগলে ফিসফিস করে বলছে, 'সব গল্প সবার জন্য নয়...'


```