.jpeg)
নিজস্ব ছবি
শেষ আপডেট: 13 February 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরই ভ্যালেন্টাইন্স ডে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, সকলেরই টুকটাক একাধিক প্ল্যান রয়েছে। এই আবহে যদি আপনি এখনও কী গিফট দেবেন ঠিক করে উঠতে পারেননি। তাহলে সেফ প্লে করে দিয়ে দিতে পারেন গয়না। সঙ্গে থেকে যাবে সারাজীবন। হবে অ্যাসেটও। কোথা থেকে গয়না কিনবেন? শহরে রয়েছে একাধিক অপশন। আধুনিক ডিসাইনের বাজেট ফ্রেন্ডলি গয়না কিনতে পৌঁছে যেতে পারেন এই দোকানগুলিতে।
আভামা জুয়েলার্স সেলিব্রেট করছে ভালবাসার দিন। অভিষেক কাজরিয়ার 'আভামা জুয়েলার্স' দিচ্ছে বিশেষ অফার। সঙ্গীকে সাজাতে পারেন এখানকার বিশেষ কালেকশনে। আমোর থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের গিফট। সকাল থেকে রাত পর্যন্ত যেকোনও সময় পৌঁছে যান ক্যামাক স্ট্রিটের ভারদান মার্কেটে।
উড স্ট্রিট যদি অফিস থেকে কাছে হয়। তাহলে পৌঁছে যেতে পারেন 'ইন্ডিয়ান জেম অ্যান্ড জুয়েলারি ক্রিয়েশন'-এ। এদের 'সেরেনেড' কালেকশন থেকে বেছে নিতে পারেন যেকোনও গয়না। প্রত্যেকটিতেই বিশেষ ছোঁয়া পাবেন কারিগরদের। এই সংস্থার আরও অনেক আউটলেট আছে, সবকটিতেই অফার বা এই বিশেষ কালেকশন পাওয়া যাবে কিনা তা আগে থেকে জেনে নিতে হবে।
হালকা নকশার গয়না চাইলে 'ক্রিসান্তো জুয়েলস'-এ চলে যেতে পারেন। 'এন্ডেয়ার' কালেকশন থেকে বেছে নিতে পারেন মিনিমালিস্ট কিছু।
ভারী গয়না গিফট করতে চাইলে মহাবীর ধনওয়ার জুয়েলার্সের 'স্পার্কলিং লাভ- দ্য টাইমলেস লাভ কালেকশন' থেকে কিছু বেছে নিতে পারে। পাবেন হিরে খচিত ব্রেসলেট, পেনডেন্ট-সহ অন্যান্য গয়না। পার্কস্ট্রিটে রয়েছে এই সংস্থার আউটলেট।
তাহলে দেখে নিলেন, এবার চটপট পৌঁছে যান আর কিনে ফেলুন আপনার সঙ্গীর জন্য সেরার সেরা উপহারটি।