1.jpg)
নিজস্ব ছবি
শেষ আপডেট: 27 December 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: ভারতের উপকূলবর্তী জেলাগুলির খাবার নিয়ে ট্যামারিন্ডে শুরু হয়েছে 'ভাস্কো ফেস্টিভ্যাল।' কেরালা, গোয়া ও তামিলনাড়ুর বিভিন্ন জনপ্রিয় খাবার পাওয়া যাবে এই ফেস্টিভালে। দক্ষিণ ভারতীয় রেস্তরাঁ, দক্ষিণ ভারতের তিন উপকূলবর্তী জেলার বিশেষ কিছু খাবার চেখে দেখতে পারেন আপনিও।
দক্ষিণ কলকাতার বুকে দক্ষিণ ভারতের খাবারে সেরা ঠিকানা ট্যামারিন্ড। তাদের এই ভাস্কো ফেস্টিভ্যালে গেলে খেতে পারবেন কাঁকড়া থেকে হাঁস, লটে মাছ থেকে ভেড়া সবই।
কী কী থাকছে মেনুতে?
কেরালা বাটার গার্লিক ক্র্যাব, রোস্টেড স্টাফ্ট ডাক এক্সটিক ভেজিটেবল ইন ব্রাউন সস, রোস্টেড ল্যাম্ব উইথ সান্নাস, প্রণ বালচাও, লটে মাছের বিভিন্ন ডিশ, তন্দুরী পমফ্রেট, নাট্যু কোজি বিরিয়ানি, মাটন ভিন্ডালু।
এর মধ্যে মাটন ভিন্ডালু ও রোস্টেড ল্যাম্ব গোয়ায় জনপ্রিয়। সেখানে না গিয়ে এর স্বাদ কলকাতায় বসেই পেয়ে যেতে পারেন।
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন না কোন খাবারটা কেমন খেতে হবে কিন্তু জিভে জল আসছে। টুক করে চলে যান ট্যামারিন্ডে। ১ তারিখ পর্যন্ত এই সমস্ত খাবার বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে এই রেস্তরাঁয়। দু'জন খেতে খুব বেশি হলে খরচা হবে ২০০০ টাকা।