
শেষ আপডেট: 18 August 2018 12:22
সাবেক নোকিয়া মোবাইল[/caption]
[caption id="attachment_28384" align="aligncenter" width="1280"]
নবকলেবরে ফিরে এল নোকিয়া[/caption]
হারিয়ে যেতে বসা নোকিয়াকে কিনে নিয়েছিল জহুরী বিল গেটসের মাইক্রোসফট। শুধুমাত্র নোকিয়া ব্র্যান্ডনেমের জন্যই। নোকিযার নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ান বদলে ফেলা হয। মাইক্রোসফ্টের উইন্ডোজ় অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করে। নোকিয়া-লুমিয়ার হাত ধরে আবার শুরু হয় নোকিয়ার উড়ান। উড়ানটা স্বপ্নের না হলেও, যে হেতু টেক অফ হয়েছে বিল গেটসের হাতে, তাই ভরসা ছিল। হয়েছেও তাই। রূপকথার ফিনিক্সের মতোই ফিরে এসেছে নোকিয়া। ১৬০০, ১১০০ মডেলের মোবাইলগুলি নবরূপে জন্মেছে স্মার্টফোন হয়ে। হারিয়ে যেতে যেতেও হারায়নি নোকিয়া।
[caption id="attachment_28382" align="aligncenter" width="800"]
নোকিয়া টয়লেট পেপার[/caption]
[caption id="attachment_28388" align="alignleft" width="150"]
ফেডরিক ইডেস্টাম[/caption]
কিন্তু জানেন কি, জন্মলগ্নে নোকিয়া ছিল একটি কাগজ তৈরির কোম্পানি! আজ থেকে ১৫০ বছর আগে, ১৮৬৫ সালের ১২ মে, ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কাগজ তৈরির কারখানা চালু করেন, ফিনিস ইঞ্জিনিয়ার ফেডরিক ইডেস্টাম। কয়েক বছর পরই ফেডরিক ইডেস্টাম কাগজ তৈরির দ্বিতীয় কারখানাটি স্থাপন করেন ফিনল্যান্ডের বিখ্যাত নোকিয়ানভির্তা নদীর ধারে।
এই নোকিয়ানভির্তা নদীর নামেই ১৮৭১ সালে ফেডরিক ইডেস্টাম তাঁর কোম্পানির নামকরণ করেন ‘নোকিয়া এবি’। এর পর ১৯৬৭ সালে কোম্পানিটির নাম হয় বদলে হয় নোকিয়া করপোরেশন। ফিনিশ রাবার ওয়ার্কস এবং ফিনিশ ক্লে ওয়ার্কস কোম্পানি কিনে ফেলে নোকিয়া করপোরেশনে জুড়ে দেন ফেডরিক ইডেস্টাম। বাড়তে থাকে নোকিয়ার ব্যাবসা। বাড়তে থাকে নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু। তা রপরে প্রযুক্তির বাজারে নোকিয়ার এসে পড়ে ১৯৬০ সালে। ১৯৭৮ সালে বানায় মিনি কম্পিউটার। এবং পা রাখে যোগাযোগ প্রযুক্তির বাজারে। তৈরি হয় ইতিহাস। বাকিটা সবার জানা।
যেটা জানতেন না, সেটা হল নোকিয়া একটি নদীর নাম।