Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উগ্র স্বদেশী, ঝানু কম্যান্ডো প্রশিক্ষক, তবুও বিতর্কে গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজ

রূপাঞ্জন গোস্বামী পাকিস্তান সীমান্তে অশান্তি দেখা দিলেই, প্রচার মাধ্যমে তাঁর নাম উঠে আসে।। মিডিয়া ছুটে যায় তাঁর কাছে। উরি নিয়ে হোক বা সার্জিকাল স্ট্রাইক, গুরদাসপুর হোক বা পুলওয়ামা কান্ড,  দিল্লির টিভি চ্যানেলে বিশেষজ্ঞর ভূমিকায় তাঁকে দেখা য

উগ্র স্বদেশী, ঝানু কম্যান্ডো প্রশিক্ষক, তবুও বিতর্কে গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজ

শেষ আপডেট: 23 February 2019 12:27

রূপাঞ্জন গোস্বামী

পাকিস্তান সীমান্তে অশান্তি দেখা দিলেই, প্রচার মাধ্যমে তাঁর নাম উঠে আসে।। মিডিয়া ছুটে যায় তাঁর কাছে। উরি নিয়ে হোক বা সার্জিকাল স্ট্রাইক, গুরদাসপুর হোক বা পুলওয়ামা কান্ড,  দিল্লির টিভি চ্যানেলে বিশেষজ্ঞর ভূমিকায় তাঁকে দেখা যাবেই। চ্যানেলগুলির কাছে তিনি প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তাঁর ফেসবুক পেজে ১৪৩৮৭৭ টি লাইক, টুইটারে ৪৫০০০ ফলোয়ার, ইন্সটাগ্রামে ৪৪৫০০০ফলোয়ার, তাঁর ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার ২০ লক্ষ মানুষ। তাঁর পোস্ট করা একেকটি ভিডিও ৫০-৬০ লক্ষ মানুষ দেখেন। ভারতের তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় এই মানুষটি  হলেন গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজ। 

সোশ্যাল ও মেনস্ট্রিম মিডিয়ায় পাকিস্তানকে তুলোধনা করে ছেড়েছেন

যাঁর ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখেছেন। অগণিত জাতীয়তাবাদী যুবকের ফেসবুক প্রোফাইল ইমেজ বা কভার ইমেজের জায়গায় বসানো আছে শিফুজি শৌর্য ভরদ্বাজের ছবি। কাশ্মীরের উরিতে জঙ্গি হানার সময় ধূমকেতূর মতই প্রচারের আলোয় উঠে এসেছিলেন । পাকিস্তান তখন বলছে সার্জিকাল স্ট্রাইক হয়নি। এটা ভারতের মনগড়া যুদ্ধের গল্প। গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজ তখন একটি ইউটিউব ভিডিও প্রকাশ করেন। আবেগদ্বীপ্ত ভাষায় শাণিত যুক্তি দিয়ে খণ্ডন করেন পাকিস্তানের বক্তব্য। ভাইরাল হয়ে যায় ভিডিওটি। প্রায় এক কোটি লোক ভিডিওটি দেখেন। সোশ্যাল মিডিয়া ও মেনস্ট্রিম মিডিয়ার আবেগে তিনি হয়ে যান ভারতীয় শৌর্য বীর্যের রোল মডেল। তাঁর ইউটিউব ভিডিও ও ছবি এখন সোশ্যাল মিডিয়ার গ্রুপে গ্রুপে ঘোরে। তাঁর সমস্ত ভিডিও দেখে  তাঁকে এলিট আর্মি অফিসার বলে মনে হবে আপনার।  সমস্ত ভিডিও ও ছবিতে তাঁকে দেখা যায় একজন কম্যান্ডোর সাজে। কখনও বুকে বলিদানের ব্যাজ, কখনও থাকে নেভির মার্কোস কম্যান্ডোর ব্যাজ। গলায় পরেন আর্মির 'স্টিফ", মাথায় কখনও থাকে  সৈন্যদের মেরুন ব্যারেট টুপি। আকর্ষণীয় সুঠাম চেহারার  সঙ্গে আছে শহিদ ভগত সিং অনুকরণে রাখা গোঁফ। কারণ ,গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজের আদর্শ হলেন শহিদ ভগত সিং।

বহুমুখী প্রতিভার অধিকারী এই গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজ

গ্র্যান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজের  বেশিরভাগ ভিডিওর ক্যাপশনে লেখা হয় তাঁর বিভিন্ন পরিচয়। সেগুলির মধ্যে কয়েকটি হলো, “Special Commando Trainer for Combatants of the Army’s Fighting Regiment”/ “Special Mentor for the Mumbai QRT Commandos”/ “Special Anti Urban Terrorist Tactics Instructor for Mumbai Police” এবং  “Special Commandos VIP Protection skills of the Elite Special Forces”.

শিফুজি শৌর্য ভরদ্বাজ নাকি জানেন সংস্কৃত, পাঞ্জাবি, হিন্দি, হরিয়ানভি, মারাঠি, বাংলা, ইংরেজি, হিব্রু, অওধি, ভোজপুরি, গুজরাটি, তামিল ও রাশিয়ান ভাষা।  তাঁর LinkedIn প্রোফাইল থেকে জানা যায়,  তিনি মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যামবাসাডর। এবং তিনি আন্তর্জাতিক স্তরে, লিভিং লিজেন্ড-ট্রু প্যাট্রিয়ট পুরস্কার পেয়েছেন। লন্ডন টাইমসের মতো সংবাদপত্রের মত পত্রিকা গুরুত্ব দিয়ে ছাপে তাঁর কথা। সেখানে বলা হয়  তিনি মিশন প্রহার, মিশন মেরি মিট্টিমিশন প্রচণ্ড ভারত, মিশন সাহাদাত সম্মানমিশন কমপালসরি মিলিটারি ট্রেনিং নামে বেসরকারি জাতীয়তাবাদী উদ্যোগগুলির জনক এবং  বলিউড অ্যাকশন গুরু

সূত্র:-  www.london-times.news/grandmaster-shifuji/)

[caption id="attachment_82194" align="aligncenter" width="943"] স্যাটেলাইট চ্যানেলে বিশেষজ্ঞের ভূমিকায় শৌর্য ভরদ্বাজ[/caption]  নিজস্ব কমব্যাট স্টাইল,'মিট্টি'-এর জনক শিফুজি শৌর্য ভরদ্বাজ নাকি  ১৯ বছর আগে মিশন প্রহার শুরু করেন। এই প্রকল্পে, মোট ৩৯ লক্ষ মহিলাকে আত্মরক্ষার ট্রেনিং দিয়েছেন। ধর্ষণ প্রতিরোধ, গৃহ-হিংসা প্রতিরোধের টেকনিক শিখিয়েছেন। হ্যান্ডব্যাগে থাকা বিভিন্ন জিনিস,  যেমন চুলের কাঁটা, পেন, এটিএম, আইডি কার্ড দিয়ে আত্মরক্ষার কৌশল শিখিয়েছেন। বলিউডের হেন নায়ক নায়িকা নেই যাঁর সঙ্গে শিফুজি শৌর্য ভরদ্বাজের ছবি নেই। বাগি ছবিতে টাইগার শ্রফের ট্রেনারও ছিলেন । তাঁর ছাত্ররা তাঁকে ডাকেন গুরু, গ্রান্ডমাস্টার, গুরুজি, শিফুজি সাহাব নয়তো মাস্টার শিফুজি মহারাজ নামে।  নয়াদিল্লির স্যাটেলাইট চ্যানেল আজতক জানাচ্ছে শিফুজি শৌর্য ভরদ্বাজের আসল নাম দীপক দুবে। (সূত্র:-  https://aajtak.intoday.in/story/army-check-reality-of-grand-master-sifuji-1-913424.html ) 

তবুও কেন তিনি  কিছু লোকের সন্দেহের স্ক্যানারে ?

● মুম্বাই মিরর এবং পুনে মিরর পত্রিকায় লেখা হয়েছিল শৌর্য ভরদ্বাজ ২৯ বছর মিলিটারিতে ছিলেন। সেখানে Hawk Commandos এবং  Special Armed Forces কে ট্রেনিং দিতেন। ২৯ বছর পর তিনি রিটায়ার করেন। তার পর থেকে গত ১৯ বছর তিনি মহিলাদের আত্মরক্ষার ট্রেনিং দিচ্ছেন।  এর অর্থ তাঁর মোট ৪৮ বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু শিফুজি শৌর্য ভরদ্বাজের চেহারা দেখে তাঁকে মনে হয় তিনি ৪৫-৫০ বছরের আশেপাশে। নিন্দুকেরা বলছেন, শিফুজি শৌর্য ভরদ্বাজ কি ভারতের সেনাবাহিনীতে ন্যাপি পরে যোগদান করেন ? (সূত্র:- https://punemirror.indiatimes.com/others/you/fight-back/articleshow/46068743.cms) ● উত্তর প্রদেশের প্রাক্তন সেনাদের সংগঠনের পক্ষ থেকে মেজর আশিস চতুর্বেদি পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন শিফুজি শৌর্য ভরদ্বাজ আর্মির লোক না হয়েও কী করে আর্মির পোশাক পরেন? এবং সেসব পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন? তবে, শিফুজি নাকি নিজেই স্বীকার করেছেন আর্মির লোক নন। তিনি সেনাবাহিনীর কম্যান্ডোদের ট্রেনিং দেননি।। তাহলে শিফুজি শৌর্য ভরদ্বাজ আর্মির ইউনিফর্ম পরেন কেন? ব্যারেট টুপি পরেন কোন অধিকারে? (সূত্র:-  https://www.ssbcrack.com/2017/02/shifuji-shaurya-bhardwaj-confirmed-not-indian-army-never-trained-special-forces.html) [caption id="attachment_82178" align="aligncenter" width="497"] বুকে লাগানো মার্কোস কম্যান্ডোদের ব্যাজ[/caption] ● শৌর্য ভরদ্বাজের অফিসিয়াল ওয়েবসাইট https://shifuji.in/। সেখানে লেখা ছিল তিনি Black Cat Commandos, Indian MARCOS Commandos, Indian Special Forces“ প্রভৃতি এলিট কম্যান্ডোবাহিনীকে ট্রেনিং দিয়েছেন। কিন্তু RTI অ্যাক্টে করা একটি প্রশ্নের উত্তরে ভারতীয় নেভি জানাচ্ছে তিনি তাঁদের লোক নন এবং তাঁদের কম্যান্ডোদের ট্রেনিং দেননি। শিফুজি শৌর্য ভরদ্বাজ তাঁর বুকে নেভির মার্কোস কম্যান্ডোর ব্যাজ পরেন কেন? (সূত্র: https://www.oneindia.com/india/grandmaster-shifuji-shaurya-bharadwaj-not-our-man-says-indian-navy-2430130.html) ● কেন তাঁর ওয়েবসাইট থেকে ওপরের তথ্যগুলি মুছে দিয়ে এখন লেখা হয়েছে, "Grandmaster Shifuji Shaurya Bhardwaj. A Common Indian , Freelancer Mentor, SRTs Specialist,Founder, Headmaster, Inventor, Revolutionary Orator, Kallaripayattu Guru, Gurakkal, GrandMaster ,MITTI CCQB Expert, CSRTs expert, Urban SRTs & CCQC methods mentor etc." এই ইন্ট্রোর  তলায় কেন লিখতে হয়েছে NOTE- All the credentials can be verified by any legal/concern/investigating authority in person, they are covered & bounded by certain acts (সূত্র:-https://shifuji.in/) ● আমেদাবাদের অভিষেক শুক্লা  তাঁর ইউটিউব ভিডিও সিরিজ  “Shifuji Shaurya Bhardwaj EXPOSED| STOLEN VALOUR”  শুরু করেছেন বছর দুয়েক আগে। সেখানে তিনি তাঁর যুক্তির সাহায্যে প্রমাণ করতে চেয়েছেন, শিফুজি শৌর্য ভরদ্বাজ একজন প্রতারক। অভিষেক শুক্লার ভিডিওগুলি ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ দেখছেন। অভিষেক শুক্লা আসরে নামার পর নাকি  শিফুজি শৌর্য ভরদ্বাজের ইউটিউব চ্যানেল, ফেসবুক,ইন্সটাগ্রাম থেকে প্রচুর ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। বিপক্ষের লোকেরা প্রশ্ন করেছেন, এটা কেন করলেন শিফুজি শৌর্য ভরদ্বাজ? [caption id="attachment_82182" align="aligncenter" width="602"] বলিউডের অ্যাকশন গুরু[/caption] নিন্দুকেরা বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি ভারতীয় যুব সমাজের আকাশছোঁয়া ভালোবাসা এবং পাকিস্তানের বিরুদ্ধে  ক্ষোভকে কাজে লাগিয়ে শৌর্য ভরদ্বাজ রীতিমতো সুপার সেলিব্রেটি হয়ে উঠেছেন। এবং মিথ্যের আশ্রয় নিয়ে। শিফুজি শৌর্য ভরদ্বাজের লক্ষ লক্ষ অনুগামী বলছেন এটা শিফুজি শৌর্য ভরদ্বাজের স্বদেশপ্রেমকে খাটো করার হীন চক্রান্ত। ছাড়বার পাত্র নন  শিফুজি শৌর্য ভরদ্বাজও  নিজস্ব ওয়েবসাইটে তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগকে নস্যাৎ করার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রান্ডমাস্টার শিফুজি শৌর্য ভরদ্বাজ। (সূত্র:-  https://shifuji.in/truth-of-grandmaster-shifuji-shaurya-bharadwaj-that-every-indian-should-know/ ) ছবি:- https://shifuji.in/ 

আরও পড়ুন- অর্ধনগ্ন নারী, শরীরে লেপটে আছে ভিজে শাড়ি, ক্যানভাসে বিদ্রোহ করেছিলেন হেমেন মজুমদার 


```