Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোজা আত্মশুদ্ধির প্রক্রিয়া, বিরত থাকাই এর উদ্দেশ্য

এক্রামূল বারী রমজান বা রোজার মাস শুরু হয়েছে। রোজার আরবি শব্দ সাওম বা সিয়াম। এর আভিধানিক অর্থ বিরত থাকা। লোভ লালসা, কামনা বাসনা সব রিপুকে সংযত করে নিজেকে পরিপূর্ণ ভাবে সংশোধিত করার এক অপূর্ব সুযোগ এই রোজার মাসে প্রত্যেক মুসলিম নর–নারীকে দেওয়

রোজা আত্মশুদ্ধির প্রক্রিয়া, বিরত থাকাই এর উদ্দেশ্য

শেষ আপডেট: 21 May 2019 18:30

এক্রামূল বারী

রমজান বা রোজার মাস শুরু হয়েছে। রোজার আরবি শব্দ সাওম বা সিয়াম। এর আভিধানিক অর্থ বিরত থাকা। লোভ লালসা, কামনা বাসনা সব রিপুকে সংযত করে নিজেকে পরিপূর্ণ ভাবে সংশোধিত করার এক অপূর্ব সুযোগ এই রোজার মাসে প্রত্যেক মুসলিম নর–নারীকে দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে রোজা হল এমন এক সর্বজনীন ইবাদত যা রোজাদারকে দান করে সজীবতা, হৃদয়ের পবিত্রতা ও চিন্তাধারার বিশুদ্ধতা। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, রোজা আল্লাহ্র সন্তুষ্টির জন্য এবং তার পুরস্কার আল্লাহ্ দান করবেন। রোজার মাস যেহেতু মঙ্গল ও কল্যাণ বৃদ্ধির মাস সেহেতু যারা সুস্থ শরীরে দিন কাটায় তাদের প্রত্যেকের এই রোজা পালন অবশ্য পালনীয় কর্তব্য। কোরআন শরীফে রোজার সম্বন্ধে বলা আছে, রোজা তোমাদের জন্য অবশ্য পালনীয় করা হয়েছে যাতে তোমাদের মধ্যে খোদাভীতির সৃষ্টি হয়। একথা বলা নেই যে, রোজা রাখলেই সে স্বর্গবাসী হবে। যতক্ষণ পর্যন্ত রোজা হতে আমরা সুফল লাভ না করতে পারি অর্থাৎ সমস্ত খারাপ কাজ থেকে নিজেদের বিরত না রাখতে পারি সেই রোজা দ্বারা কোনও উপকার আশা করা যায় না। হজরত মহঃ (দঃ) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং কুকাজ পরিত্যাগ করিবে না, তাহার শুধু খানাপিনা পরিত্যাগ করার কোনও প্রয়োজন নাই। কিন্তু আমরা দেখেছি রোজা রাখা সত্ত্বেও মিথ্যা কথা বলা, খারাপ কাজ পরিত্যাগ না করে শুধুই উপবাস পালন করছি। তাতে ধর্মের প্রতি শ্রদ্ধার থেকে অশ্রদ্ধাই দেখানো হয় বেশি। হজরত মহঃ (দঃ) বলেছেন, রোজা রেখে যতসম্ভব বেশি পরিমাণে ভালো কাজ করা উচিত। এবং প্রত্যেকটি ভালো কাজেই অংশগ্রহণ করা উচিত। রোজা রাখা অবস্থায় সে অনুভব করতে পারে গরিব মানুষের ক্ষুধা ও পিপাসার জ্বালা। সেইজন্য এই মাসে বেশি দয়ালু ও সহানুভূতিশীল হওয়া উচিত। আমরা সে সব না করে রোজার ইফতারি প্রচার করে বড় বড় অনুষ্ঠান করে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ করিয়ে মূল উদ্দেশ্য থেকেই পিছিয়ে পড়ছি। শুধুমাত্র উপবাস থাকার নামই রোজাপালন নয়। শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকেও রোজার সামিল করতে হবে। অর্থাৎ কু–দৃষ্টি, কু–কথা, কু–চিন্তা থেকে নিজেকে সরিয়ে রেখে রোজাপালন করতে পারলে তখনই প্রকৃত রোজা হবে। রাজনৈতিক দলগুলি যে ইফতার পার্টির আয়োজন করে তা দেখে মনে হয় রোজার আসল উদ্দেশ্যই ব্যহত হচ্ছে। ওই ইফতারিতে রোজা না রাখা মানুষের সমাগমই বেশি হয়। শুধুমাত্র ইফতার পার্টি শব্দ ব্যবহার করে পুরোটাই রাজনৈতিক মুনাফা লোটার এক প্রতিযোগিতা শুরু হয়। সেখানে আল্লাহা্র নির্দেশমতো রোজা রাখার আসল উদ্দেশ্য ব্যহত হয়। সেইজন্য এই পূণ্যময় মাসে প্রত্যেকের উচিত নিজেকে সংশোধিত করা ও আল্লাহা্র উদ্দেশ্য পালন করার জন্য রোজা রাখা। রোজা সম্পূর্ণ ব্যক্তিগত ও ধর্মীয় নির্দেশ, তাতে দেখানোপনার বা জাহির করার কোনও অবকাশ নেই। লেখক কলকাতা হাইকোর্টের আইনজীবী

```