Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জিতেন্দ্রকে এর পরেও আসানসোলে প্রার্থী করবে বিজেপি? অন্দরের খবর কী!

রবিবসরীয় সকালে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বড় অভিযোগ করেছে তৃণমূল। বাংলায় শাসক দলের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য এনআইএ কর্তার বাড়িতে গিয়ে সাদা খামে টাকা দিয়ে এসেছেন জিতেন্দ্র। 

জিতেন্দ্রকে এর পরেও আসানসোলে প্রার্থী করবে বিজেপি? অন্দরের খবর কী!

জীতেন্দ্র তিওয়ারি

শেষ আপডেট: 7 April 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: রবিবসরীয় সকালে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বড় অভিযোগ করেছে তৃণমূল। বাংলায় শাসক দলের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য এনআইএ কর্তার বাড়িতে গিয়ে সাদা খামে টাকা দিয়ে এসেছেন জিতেন্দ্র। 

বিজেপি নেতা এই অভিযোগ শুধু অস্বীকার করেছেন তা নয়, মানহানির মামলা করারও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এনআইএ কর্তার বাড়িতে ঢোকার রেজিস্টারে যে সই রয়েছে তা জিতেন্দ্রর নয়। 

এখন কৌতূহলের বিষয় হল, এর পরেও কি জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলে প্রার্থী করবে বিজেপি? অন্দরের খবর কী? 

বিজেপি সূত্রে খবর, এনআইএ কর্তার সঙ্গে জিতেন্দ্রর গোপন বৈঠক নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে আমল দিতে চাইছেন না তাঁরা। এর পরেও আসানসোল থেকে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। 

বাংলায় এখনও দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ওই দুই আসন হল, আসানসোল ও ডায়মন্ড হারবার। আসানসোলে ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছিল। তার পরদিনই পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই স্থানীয় নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। 

বিজেপির এক রাজ্য নেতার কথায়, তৃণমূল এ ব্যাপারটা আঁচ করেই জিতেন্দ্রর বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে। কিন্তু ওঁর বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবে না। এনআইএ অফিসারের সঙ্গে জিতেন্দ্রর যদি সত্যি দেখাও করেন, তার মানে এই নয় যে তিনি ষড়যন্ত্র করতে গেছেন। 

তবে বিজেপি যাই মনে করুক, তৃণমূল বিষয়টি নিয়ে এখন চেপে ধরতে চাইছে তাদের। এ ব্যাপারে সুপ্রিম কোর্টেও যেতে পারে বাংলার শাসক দল।


```