Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বাংলায় ৬২ শতাংশ ছাড়িয়ে গেল ভোটদানের হার, দুপুর ৩টে পর্যন্ত তথ্য দিল কমিশন

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব।

বাংলায় ৬২ শতাংশ ছাড়িয়ে গেল ভোটদানের হার, দুপুর ৩টে পর্যন্ত তথ্য দিল কমিশন

দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোটদানের হার

শেষ আপডেট: 20 May 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: ভোটদানের হার ৬০ শতাংশ ছাড়িয়ে গেল বাংলায়। সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে গড়ে ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ। 

সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি দিয়েই শুরু হয়েছে বাংলার পঞ্চম দফার ভোট। সাতটি কেন্দ্র থেকেই কম-বেশি উত্তেজনা খবর এসেছে। তবে সবথেকে বেশি অশান্তির ঘটনা ঘটেছে বনগাঁ, আরামবাগ এবং ব্যারাকপুরে। এরই মাঝে ঝড়-বৃষ্টির কারণে বনগাঁ ও ব্যারাকপুরের ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়। ঝড়ের দাপটে বেশ কিছু অস্থায়ী ছাউনি ভেঙে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। কেউ কেউ পালিয়ে বাড়িও চলে যান। তবে তার প্রভাব ভোট শতাংশে খুব একটা পড়েনি। 

বাংলায় সোমবার যে সাতটি কেন্দ্রে ভোট চলছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।  পঞ্চম দফায় বাংলার কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য প্রায় ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে আরামবাগ। সবথেকে কম ভোট পড়েছে ব্যারাকপুরে। 

আগে ৬১৩ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা থাকলেও পরে আরও ৩৭ কোম্পানি বাহিনী বাড়িয়েছে নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। গত দুদিনে দুবার বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছে। সেই নিয়ে সরগরম রাজ্য। 


```