Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বেলা ১টা পর্যন্ত বাংলায় কত শতাংশ ভোট, তথ্য দিল নির্বাচন কমিশন

এরই মাঝে ঝড়-বৃষ্টির কারণে বনগাঁ ও ব্যারাকপুরের ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়। 

বেলা ১টা পর্যন্ত বাংলায় কত শতাংশ ভোট, তথ্য দিল নির্বাচন কমিশন

বেলা ১টা পর্যন্ত বাংলায় কত শতাংশ ভোট পড়ল

শেষ আপডেট: 20 May 2024 18:10

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম দফায় বাংলায় বেলা ১টা পর্যন্ত ৪৯ শতাংশের কাছাকাছি ভোট পড়ে গেল। সকাল ৯টা পর্যন্ত বাংলার সাতটি কেন্দ্রে ভোট পড়েছিল ১৫.৩৫ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৩৩ শতাংশ। নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে, ভোটদানের হারে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে আরামবাগ কেন্দ্র। তারপরেই রয়েছে উলুবেড়িয়া।  

নির্বাচন কমিশনের তথ্য বলছে, বেলা ১টা পর্যন্ত বাংলার সাতটি কেন্দ্র মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৪৮.৪১ শতাংশ। তবে এরই মাঝে ঝড়-বৃষ্টির কারণে বনগাঁ ও ব্যারাকপুরের ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়। 

ঝড়ের দাপটে বেশ কিছু অস্থায়ী ছাউনি ভেঙে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। ভোটকেন্দ্র ছেড়ে যে যার মতো দৌড়ে পালাতে থাকেন। কোনও কোনও ভোটার আশেপাশে কোনও ছাউনিতে আশ্রয় নিতে পারলেও অনেকে সেই সুযোগও পাননি। তাঁরা ঘরমুখী হন। এক নজরে দেখে নেওয়া যাক, কোথায় কত ভোট পড়ল।


```