Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ শতাংশ ভোট পড়ে গেল বাংলায়, বেলা ১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত

বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৫০ শতাংশের উপর। 

৫০ শতাংশ ভোট পড়ে গেল বাংলায়, বেলা ১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত

বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোটের হার

শেষ আপডেট: 13 May 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: যত বেলা বাড়ছে বাংলায় চতুর্থ দফার ভোটে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে বাংলার আটটি কেন্দ্রের নানা জায়গায়। তবে তার বড় কোনও প্রভাব ভোটের শতাংশে পড়ছে না। কারণ বেলা ১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৫০ শতাংশের উপর। 

সকাল ৯টায় ভোট শতাংশের হার ছিল ১৫ শতাংশ, তা বেলা ১১টায় বেড়ে হয় প্রায় ৩৩ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১টায় বাংলায় ভোট পড়েছে ৫১.৮৭ শতাংশ। এতক্ষণ পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে ছিল বহরমপুর। কিন্তু সেই কেন্দ্রকে এখন ছাপিয়ে গেছে বর্ধমান পূর্ব। ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে সেখানে। এই হারে সবথেকে পিছিয়ে রয়েছে আসানসোল। 

কোন কেন্দ্রে কত ভোট  

বহরমপুর - ৫২.২৭ শতাংশ 

কৃষ্ণনগর - ৪৯.৭২ শতাংশ

রানাঘাট - ৫২.৭০ শতাংশ

বর্ধমান পূর্ব - ৫৫.৮৭ শতাংশ

বর্ধমান-দুর্গাপুর - ৫০.৩০ শতাংশ

আসানসোল - ৪৯.৫৫ শতাংশ

বোলপুর - ৫৪.৮১ শতাংশ 

বীরভূম - ৪৯.৬৩ শতাংশ 

চতুর্থ দফার ভোটে আটটি কেন্দ্রে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বর্ধমান পূর্বে। সেখানে মোট ১৫২ কোম্পানি বাহিনী রয়েছে। তবে ভোটের উত্তেজনা এখন সবথেকে বেশি রয়েছে ওই কেন্দ্রেই। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। এমনকী, দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।


```