Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

৩৩ শতাংশ ভোট পড়ে গেল বাংলায়, সকাল ১১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত

বাংলায় সোমবার যে সাতটি কেন্দ্রে ভোট চলছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।

৩৩ শতাংশ ভোট পড়ে গেল বাংলায়, সকাল ১১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত

বেলা ১১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার

শেষ আপডেট: 20 May 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে পঞ্চম দফার ভোট। তবে ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের কাছে বেশ ইতিবাচক। সকাল ৯টা পর্যন্ত বাংলার সাতটি কেন্দ্রে ভোট পড়েছিল ১৫.৩৫ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩ শতাংশ। 

বাংলায় সোমবার যে সাতটি কেন্দ্রে ভোট চলছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। সকাল ১১টা পর্যন্ত কোন কেন্দ্রে কত ভোট পড়েছে তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এক ঝলকে দেখে নেওয়া যাক ভোটদানের হার কোথায় কত। 

সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ভোট পড়েছে ৩২.৭০ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে আরামবাগ। সবথেকে কম ভোট পড়েছে ব্যারাকপুরে। দুই কেন্দ্রেই ভোট শুরুর আগে অশান্তির ঘটনা ঘটেছে। সকাল থেকেও এই কেন্দ্রগুলি থেকে উত্তেজনার খবর আসছে।

পঞ্চম দফায় বাংলার কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য প্রায় ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে ৬১৩ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা থাকলেও পরে আরও ৩৭ কোম্পানি বাহিনী বাড়িয়েছে নির্বাচন কমিশন।


```