Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় কত ভোট পড়ল, শীর্ষে কোন আসন? জানাল কমিশন

বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ৬৯.৮৯ শতাংশ।

শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় কত ভোট পড়ল, শীর্ষে কোন আসন? জানাল কমিশন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 June 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছয় দফার তুলনায় রাজ্যের সপ্তম দফার ভোট ঘটনাবহুল। বাংলার নয়টি কেন্দ্রেই এদিন অশান্তির খবর সামনে এসেছে। আইএসঅফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়। বেলা গড়ানোর সঙ্গে তুমুল উত্তেজনা ছড়ায় বসিরহাট কেন্দ্রের সন্দেশখালিতে। এছাড়াও উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগর সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসে।

সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। কমিশন সূত্রের খবর, বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ৬৯.৮৯ শতাংশ। ফলে সর্বশেষ ভোটের হার আরও কয়েক শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিন দেশের ৫৭টি কেন্দ্রে শেষ দফার লোকসভা ভোট হয়। যার মধ্যে রয়েছে বাংলার ৯টি আসন। শেষ ছয়টি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালায় নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।

কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার -বাংলায় এই তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। বাড়তি নজর রয়েছে ভাঙড়েও। যাদবপুর লোকসভা কেন্দ্রের শুধুমাত্র ওই জায়গার জন্য আলাদা করে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভার দিকেও বাড়তি নজরদারি রেখেছে প্রশাসন। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১৬ কোম্পানি। এছাড়াও শেষ দফার ভোটে ৩ হাজার ১২০ জন রাজ্য পুলিশ কর্মী রয়েছেন। 

কমিশনের প্রকাশিত ভোটের হারে শীর্ষে রয়েছে বসিরহাট। সেখানে ভোটের হার ৭৬.৫৬ শতাংশ। ভোটের দ্বিতীয় স্থানে রয়েছে মথুরাপুর। যেখানে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদত্ত ভোটের হার যথাক্রমে ৭৪.১৩। 

এক ঝলকে দেখে নিন কোন কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল-

সকাল


```