
সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ২৮ শতাংশ
শেষ আপডেট: 1 June 2024 12:29
দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোট। তারই মধ্যে সকাল ৯টা পর্যন্ত বাংলার নয়টি কেন্দ্রে ভোট পড়েছিল ১২ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮.১০ শতাংশ।
শনিবার রাজ্যের যে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে সেগুলি হল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হায়বার, মথুরাপুর ও জয়নগর। এর মধ্যে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাট কেন্দ্রে, ৩২.৫৭। আর কলকাতা উত্তর ও দক্ষিণে ভোটদানের হার সমান, ২৪.০২।
তাহলে কমিশনের তথ্য অনুযায়ী বাকি ছয় কেন্দ্রে কোথায় কত ভোট পড়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক-
দমদম - ২৪.৮৩ শতাংশ
বারাসত - ২৭.৮৬ শতাংশ
জয়নগর - ৩০.২৫ শতাংশ
মথুরাপুর - ৩০.৫০ শতাংশ
ডায়মন্ড হারবার - ৩১.৫১ শতাংশ
যাদবপুর - ২৬.৫৯ শতাংশ
৯টি আসনের মধ্যে কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার -এই তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। বাড়তি নজর রয়েছে ভাঙড়েও। সেখানের জন্য আলাদা করে মোতায়েন করা হয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভার প্রতিও বাড়তি নজরদারি রেখেছে প্রশাসন। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১৬ কোম্পানি। এছাড়াও ৩ হাজার ১২০ জন রাজ্য পুলিশ কর্মী রয়েছেন।
শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রের জন্য শুধু বুথের পাহারায় রয়েছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বাহিনীর সংখ্যা ১০২০ কোম্পানি। অর্থাৎ নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে চলছে শেষ দফার ভোট।