Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এগিয়ে বসিরহাট, দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় কেন্দ্রে ভোট পড়ল ৪৫.০৭ শতাংশ, কোথায় কত

দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় কেন্দ্রে ভোট পড়েছে  ৪৫.০৭ শতাংশ

এগিয়ে বসিরহাট, দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় কেন্দ্রে ভোট পড়ল ৪৫.০৭ শতাংশ, কোথায় কত

দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় কেন্দ্রে ভোট পড়ল ৪৫.০৭ শতাংশ

শেষ আপডেট: 1 June 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। দেশ জুড়ে ৫৭টি আসনে চলছে শেষ দফার ভোটপর্ব। যার মধ্যে বাংলার যে কেন্দ্রগুলিতে ভোট চলছে সেগুলি হল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগর। 

দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় কেন্দ্রে ভোট পড়েছে  ৪৫.০৭ শতাংশ। যার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বসিরহাটে। কমিশনের তথ্য অনুযায়ী, বসিরহাট বেলা ১টা পর্যন্ত ৫০.৮৯ শতাংশ ভোট পড়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণে প্রায় একই হারে চলছে ভোটদান। দুই কেন্দ্রে যথাক্রমে ভোটদানের হার ৩৯.৪৮ ও ৩৯.৭০ শতাংশ । 

কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার -বাংলায় এই তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। বাড়তি নজর রয়েছে ভাঙড়েও। যাদবপুর লোকসভা কেন্দ্রের শুধুমাত্র ওই জায়গার জন্য আলাদা করে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভার দিকেও বাড়তি নজরদারি রেখেছে প্রশাসন। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১৬ কোম্পানি। এছাড়াও শেষ দফার ভোটে ৩ হাজার ১২০ জন রাজ্য পুলিশ কর্মী রয়েছেন। 

এদিকে এদিন আইএসঅফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর ওয়ার্ডে সিপিএমের ৬টি ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর মধ্যে এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আবার ডায়মন্ড হারবারে বজবজ বিধানসভার বাদামতলা স্কুলের  ৫২ এবং ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বরাহনগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এছাড়াও সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। বাংলার সপ্তম দফায় দুপুর ১টা পর্যন্ত কমিশনে মোট ১৮৯৯টি অভিযোগ জমা পড়েছে।


তাহলে ৯ কেন্দ্রে কোথায় কত ভোট পড়ল এক ঝলকে দেখে নেওয়া যাক- 

টা


```