Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভোট দিন, দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করে দেব: বামেদের প্রতি আর্জি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

ভাইরাল ভিডিওয় নিশীথকে বলতে শোনা যাচ্ছে, "তৃণমূল যেখানে যেখানে বামপন্থী ভাইদের পার্টি অফিস দখল করেছে, নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সেই পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে।’ 

ভোট দিন, দখল হওয়া পার্টি অফিস উদ্ধার করে দেব: বামেদের প্রতি আর্জি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

শেষ আপডেট: 2 April 2024 08:19

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বিনিময়ে দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধারের প্রতিশ্রুতি!

সোমবার ভোটপ্রচারে গিয়ে বাম সমর্থকদের উদ্দেশে এমনই প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিশীথের ওই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

পর্যবেক্ষকদের মতে, বামেদের ভোট নিজেদের ঝুলিতে টানাতেই এই কৌশল নিয়েছেন নিশীথ। ভাইরাল ভিডিওয় নিশীথকে বলতে শোনা যাচ্ছে, "তৃণমূল যেখানে যেখানে বামপন্থী ভাইদের পার্টি অফিস দখল করেছে, নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সেই পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে।’ 

বিনিময়ে কী করতে হবে তাও জানিয়েছেন নিশীথ। বামপন্থীদের উদ্দেশে তাঁর আবেদন, "দয়া করে আপনাদের ভোটগুলো নষ্ট করবেন না। দেশবিরোধী তৃণমূলকে ঠেকাতে ভোটগুলো বিজেপিকে দিন।"

নিশীথের এমন আর্জি প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকে। কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কটাক্ষ, ‘এটা তো সেই সুপারি কিলারদের কথার মতো হয়ে গেল! সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে, তেমন এরাও বলেছে ভোট দিন, পার্টি অফিস উদ্ধার করে দেব!’

কোচবিহারে তৃণমূল, বিজেপির পাশাপাশি প্রার্থী রয়েছে বাম, কংগ্রেসেরও। একসময় এলাকায় ফরওয়ার্ডব্লকের দাপট থাকলেও এখন তাদের সাংগঠনিক শক্তি অনেকটাই কম। পর্যবেক্ষকদের মতে, বিরোধী ভোট ভাগ হলে সুবিধা পেতে পারে তৃণমূল। তাই বিরোধী ভোট ভাগাভাগি রুখতে নিশীথের এমন কৌশলী আহ্বান। 


```