Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিশীথের সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ফের তেতে উঠল দিনহাটা

আর কয়েক ঘণ্টা বাদেই বিজেপির নির্বাচনী সভা হবে দিনহাটার ১ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মোক্তারের বাড়ি হাই স্কুলের মাঠে। সেই সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

নিশীথের সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ফের তেতে উঠল দিনহাটা

শেষ আপডেট: 8 April 2024 19:31

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আর কয়েক ঘণ্টা বাদেই বিজেপির নির্বাচনী সভা হবে দিনহাটার ১ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মোক্তারের বাড়ি হাই স্কুলের মাঠে। সেই সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এখানে বক্তব্য রাখার কথা ছিল বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের। খবর জানাজানি হতেই তেতে ওঠে এলাকা।  যদিও সভামঞ্চে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

সোমবার সন্ধেবেলা ওই মঞ্চে ভাষণ দেওয়ার কথা ছিল নিশীথ প্রামাণিকের। তার জন্যই প্রস্তুত করা হয়েছিল সভামঞ্চ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দুপুরের পর স্থানীয় নেতৃত্ব সভা মঞ্চের সামনে পৌঁছে দেখতে পান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মঞ্চ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সভা আটকানোর জন্য এটা করেছে তৃণমূল। বিজেপি নেতা অজয় রায় বলেন, "এই মঞ্চে তৃণমূলের অনেকের যোগ দেওয়ার কথা ছিল। তাই আগেই মঞ্চে আগুন ধরিয়ে দেয়। তবে এতে লাভ হবে না। মানুষের থেকে আরও দূরে চলে যাবে ওরা। সেটা বুঝতে পেরেই এই হামলা।"

যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় নেতা বিশু ধর বলেন, "নিশীথ প্রামাণিকের অবস্থা খুবই খারাপ। হেরে যাবে বুঝতে পারছে ওরা। ওদের একটা আইটি সেল আছে, তারাই পরিকল্পনা করে এ সব করে। নিজেরাই মঞ্চ তৈরি করে ভাষণ দেবে বলে। তারপর নিজেরাই আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।" খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। পরে অবশ্য ওই মঞ্চেই সভা করে বিজেপি।


```