Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুন্ডামি সমর্থন করবেন না ব্যবস্থা নেবেন? মমতাবালার বাড়িতে হামলা, মোদীকে প্রশ্ন তৃণমূলের

তৃণমূল শিবির এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে দিল। 

গুন্ডামি সমর্থন করবেন না ব্যবস্থা নেবেন? মমতাবালার বাড়িতে হামলা, মোদীকে প্রশ্ন তৃণমূলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 8 April 2024 15:02

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন মমতাবালা ঠাকুর। তৃণমূল শিবির এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে দিল। 

রবিবার সন্ধ্যার পর তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিল। তাতে দেখা গেছে, এক ব্যক্তি হাতুড়ি গিয়ে একটি গেটের তালা ভাঙার চেষ্টা করছেন। তিনি না পেরে অপর একজনকে হাতুড়ি দিয়ে দেন এবং তাঁকে তালা ভাঙার নির্দেশ দেন। তৃণমূলের দাবি, ওই ব্যক্তি শান্তনু ঠাকুর। এবং তিনি নিজের অনুগামীদের নিয়ে মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা চালান। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূল। 

শাসক শিবির বলছে, ''শান্তনু ঠাকুর এবং তাঁর দলবল মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা করেছে। মমতাবালা এবং তাঁর মেয়েকে সারারাত বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় নারীশক্তির কথা বলেন। তাহলে তিনি কি এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি তিনিও এই ধরনের হামলার ঘটনার সমর্থন করে শান্তনু ঠাকুরদের পাশে দাঁড়াবেন?''

এই ঘটনায় শান্তনু ঠাকুর সহ ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করা থেকে শুরু করে, অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকিও দিয়েছেন শান্তনু এবং তাঁর অনুগামীরা, এই অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর। 

যদিও শান্তনু ঠাকুরের দাবি, তাঁকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ বানিয়েছেন যিনি ঠাকুরবাড়ির গরিমা, ইতিহাস, সৌজন্যতা কিছু জানেন না। তিনি কোনও ডাকাতি করতে বা চুরি করতে ঘরে ঢোকেননি। 

গোটা ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্নায় বসেছেন মমতাবালা ঠাকুর। মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। বিকেল ৪টে থেকে সেই মিছিল শুরু হবে। 


```