Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন, পুরনো মিলিয়ে ১১ জন! সংসদে বাংলার মহিলা মুখ কারা, রইল তালিকা

তাৎপর্যপূর্ণ ব্যাপার, তৃণমূলের ২৯ সাংসদের মধ্যে ১১ জনই হতে চলেছেন মহিলা।

নতুন, পুরনো মিলিয়ে ১১ জন! সংসদে বাংলার মহিলা মুখ কারা, রইল তালিকা

সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং মালা রায়

শেষ আপডেট: 5 June 2024 17:59

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় বয়ে গেছে। ২৯টি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা ভোটের আগে অনেকটা বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিয়েছে। অন্যদিকে, গত লোকসভা ভোটের থেকেও খারাপ ফল করে এখন মুখ লোকাচ্ছে বঙ্গ বিজেপির নেতারা। তাৎপর্যপূর্ণ ব্যাপার, তৃণমূলের ২৯ সাংসদের মধ্যে ১১ জনই হতে চলেছেন মহিলা। কারা তাঁরা? 

ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মহিলাদের এগিয়ে রাখেন। এইবারের ভোটেও তার ব্যতিক্রম হয়নি। নতুন, পুরনো সব মুখ মিলিয়ে ১১ জন মহিলা বাংলা থেকে দিল্লি যাচ্ছেন সাংসদ হয়ে। এঁদের মধ্যে সবথেকে চর্চিত নাম মহুয়া মৈত্র। কারণ তাঁকে ভোটের মুখে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে। তবে তিনি আবার জিতেছেন। নতুন মুখের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম রচনা বন্দ্যোপাধ্যায়। পর্দার 'দিদি নম্বর ওয়ান' জীবনের প্রথম ভোটের লড়াইতেও এক নম্বর হয়েছেন। 

পরিসংখ্যান বলছে, তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদদের মধ্যে ৩৮ শতাংশই মহিলা। এক নজরে দেখে নেওয়া যাক, কে কোন কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। 

বারাসত - কাকলি ঘোষ দস্তিদার

১ লক্ষ ১৪ হাজার ১৮৯ ভোটে জিতেছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৯২ হাজার ১০। কাকলির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির স্বপন মজুমদার।

বীরভূম - শতাব্দী রায় 

৭ লক্ষ ১৭ হাজার ৯৬১ ভোট পেয়েছেন এবারের ভোটে। বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে শতাব্দী হারিয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৬৫০ ভোটে। 

জয়নগর - প্রতিমা মণ্ডল

ভারতীয় জনতা পার্টির অশোক কান্ডারিকে ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ ভোটে হারিয়েছেন প্রতিমা। পেয়েছেন ৮ লক্ষ ৯৪ হাজারের বেশি ভোট। 

কলকাতা দক্ষিণ - মালা রায়

আবার একবার সংসদে যাচ্ছেন তিনি। বিজেপির দেবশ্রী চৌধুরীকে মালা হারিয়েছেন ১ লক্ষ ৮৭ হাজারের বেশি ভোটে। 

উলুবেড়িয়া - সাজদা আহমেদ

২ লক্ষ ১৮ হাজারের বেশি ভোটে জিতে তৃণমূলের শক্তি বাড়িয়েছেন সাজদা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অরুণোদয় পাল চৌধুরী।

কৃষ্ণনগর - মহুয়া মৈত্র

লোকসভা ভোটের মুখেই তাঁকে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে। এবারের নির্বাচনে ৬ লক্ষ ২৮ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন তিনি। ৫৬ হাজার ৭০৫ ভোটে জিতে আবার সংসদে ফিরছেন মহুয়া।

আরামবাগ - মিতালী বাগ

ভোট শেষ হতেই সবুজ আবির মেখে কর্মী-সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছিলেন তিনি। ভোটের ফল সেই আনন্দ আরও বাড়িয়েছে। ৬ হাজারের বেশি ভোটে জিতেছেন মিতালী।  

যাদবপুর - সায়নী ঘোষ

মিমি চক্রবর্তীকে সরিয়ে এবার এই কেন্দ্রে সায়নীকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নীও তাঁকে জয়ই উপহার দিয়েছেন। আড়াই লক্ষের বেশি ভোটে জিতেছেন তিনি। প্রথমবারের জন্য সংসদ যাবেন সায়নী।

হুগলি - রচনা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের রত্না দে নাগকে হারিয়ে বিজেপির হয়ে লকেট চট্টোপাধ্যায় হুগলি ছিনিয়ে নিয়েছিলেন। এবারের ভোটে প্রথম লড়াইয়ে নেমেই তা পুনরুদ্ধার করেছেন রচনা। জিতেছেন ৭৬ হাজারের বেশি ভোটে। 

মেদিনীপুর - জুন মালিয়া

দিলীপ ঘোষের আসনে এবার অগ্নিমিত্রা পলকে দাঁড় করিয়েছিল বিজেপি। তার ফল পায়নি। জুনের কাছে ২৭ হাজারের বেশি ভোটে হেরেছেন তিনি।  

বর্ধমান পূর্ব - শর্মিলা সরকার

১ লক্ষ ৬০ হাজারের বেশি ভোটে বিজেপির 'গায়ক' প্রার্থী অসীম কুমার সরকারকে হারিয়েছেন শর্মিলা। ভোট পেয়েছেন ৭ লক্ষের ওপর। 


```