Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

প্রবল বৃষ্টি দমাতে পারেনি, ভোট প্রচারে আরামবাগের অলি-গলি ঘুরছেন তৃণমূলের প্রার্থী

লোকসভা ভোটের দিনক্ষণ সকলে জেনে গেছে। বুধবার জারি হয়ে গেছে প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি। যদিও তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলার জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও দলই।

প্রবল বৃষ্টি দমাতে পারেনি, ভোট প্রচারে আরামবাগের অলি-গলি ঘুরছেন তৃণমূলের প্রার্থী

মিতালি বাগ - ফাইল চিত্র

শেষ আপডেট: 20 March 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের দিনক্ষণ সকলে জেনে গেছে। বুধবার জারি হয়ে গেছে প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি। যদিও তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলার জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও দলই। তাতে অবশ্য প্রচারে কোনও বাধা নেই। সেই কাজটাই শুরু করে দিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বৃষ্টি উপেক্ষা করেই তিনি পৌঁছে যাচ্ছেন এলাকার ভোটারদের কাছে। 

মঙ্গলবার রাত থেকেই অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। বুধের সকালও শুরু হয়েছে মেঘ ঢাকা অবস্থায়। সারাদিন ধরেই কার্যত বর্ষণ। তাতে অবশ্য ভোট প্রচারে কোনও খামতি রাখছেন না আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। সকাল থেকেই তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। জায়গায় জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জ, বেঙ্গাই এবং কামারপুকুর চটি এলাকার কর্মীরাও। 

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, বছরের ৩৬৫ দিনই মিতালি বাগ আমজনতার পাশে থাকেন। ভোট প্রচারে বেরনোর পর তাঁকে একঝলক দেখার জন্য মানুষের ঢল দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যায়, আরামবাগ ও সংলগ্ন এলাকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরেই আস্থা রাখছেন। এই প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিতে অবশ্য ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাঁরা বলছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজেপি মনোনীত প্রার্থীদের মতো নন। তাঁরা কেবলমাত্র ভোটের সময় পরিযায়ী পাখির মতো এলাকায় বেড়াতে আসেন না! তৃণমূল কংগ্রেসের প্রত্যেক প্রতিনিধি সর্বদা মানুষের পাশে থাকেন এবং মানুষের অধিকার রক্ষা করতে ৩৬৫ দিনই লড়াই করেন।

বিজেপি নেতা বা প্রার্থীদের নিয়ে এই অভিযোগ তৃণমূলের নতুন নয়। দলের শীর্ষ নেতৃত্ব বারংবার এই দাবিই করে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন জনসভা থেকে বলে এসেছেন, ভোটের আগেই বাংলায় 'ডেইলি প্যাসেঞ্জারি' করে বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতারা তো আসেনই, সঙ্গে করে নিয়ে আসেন অন্যান্য একাধিক রাজ্যের নেতাদের। আরামবাগের তৃণমূল প্রার্থীর প্রচার থেকেও এই প্রসঙ্গ উঠল।  


```