Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’, রবিবার কলকাতায় কোন রাস্তা খোলা, কোনটা বন্ধ, জানাল পুলিশ

রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা। সূত্রের খবর, জমায়েতের নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারে এবারের সমাবেশ।

ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’, রবিবার কলকাতায় কোন রাস্তা খোলা, কোনটা বন্ধ, জানাল পুলিশ

শেষ আপডেট: 10 March 2024 07:35

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা। সূত্রের খবর, জমায়েতের নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারে এবারের সমাবেশ। ইতিমধ্যে দূরের জেলার কর্মীরা পৌঁছে গিয়েছেন কলকাতায়। রবিবার সকাল থেকে বাকি জেলার কর্মীদের গন্তব্যও থাকবে ব্রিগেডমুখী। 

ছুটির দিন হলেও শাসকদলের মেগা ইভেন্টকে কেন্দ্র করে রবিবার শহরে প্রবল যানযটের আশঙ্কা করছে পুলিশ। যান নিয়ন্ত্রণ স্বাভাবিক রাখতে তাই এব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার শহরের কোন রাস্তাগুলি যান চলাচলের জন্য খোলা থাকবে, কোনগুলি নিয়ন্ত্রণ করা হবে, তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে কলকাতা পুলিশ। রবিবার বেশ কিছু এলাকায় পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এগুলি হল- আমহার্স্ট স্ট্রিটের দক্ষিণমুখী রাস্তা, বিধান সরণির কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড, কলেজস্ট্রিটের উত্তরমুখী রাস্তা, ব্রেবোর্ন রোডের দক্ষিণমুখী রাস্তা, স্ট্র্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের পশ্চিমমুখী রাস্তা, বেন্টিক স্ট্রিটের উত্তরমুখী রাস্তা, নিফ সিআইটি রোডের পূর্বমুখী রাস্তা, রবীন্দ্র সরণির বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজারের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ভিক্টোরিয়া সংলগ্ন এলাকা অর্থাৎ এজেসি বোস রোড থেকে হেস্টিং ক্রসিং রোড পর্যন্ত রাস্তায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যাথেড্রাল রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে-সহ বেশ কিছু রাস্তাতেও এদিন গাড়ি পার্কিং করা যাবে না। 

এ ছাড়া গোটা শহর জুড়েই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, যে সব রাস্তা দিয়ে মিছিল ব্রিগেডে যাবে,পরিস্থিতি অনুযায়ী সেই সব রাস্তা প্রয়োজন সাপেক্ষে সাময়িক নিয়ন্ত্রণ করা হতে পারে। 

উত্তরবঙ্গ-সহ দূরের জেলার কর্মীরা শনিবারই শহরে পৌঁছে গিয়েছেন। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম , নিউটাউনের ইকো পার্ক, নেতাজি ইন্ডোর-সহ পাঁচটি জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে কর্মীরা ব্রিগেডমুখী হবেন। ফলে এদিন শহরের অধিকাংশ রাস্তাতেই ট্র্যাফিকের উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। সেদিকেও বাড়তি নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।


```