Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর! ধুন্ধুমার ব্যারাকপুরে

তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস বুথ জ্যাম করছে বলে সরব হয়েছেন তিনি, তাই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে।

কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর! ধুন্ধুমার ব্যারাকপুরে

কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

শেষ আপডেট: 20 May 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা ছড়াল। বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস বুথ জ্যাম করছে বলে সরব হয়েছেন তিনি, তাই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর গাড়িও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা এই অভিযোগও করেছেন তিনি।

মণ্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যদিও কৌস্তভের দাবি, তৃণমূলের মদতেই এই বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর তাঁর গাড়ির উপর হামলা করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন তাঁরা। কোনও ক্রমে কৌস্তভকেও নিরাপদে অশান্ত এলাকা থেকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। 

গোটা বিষয় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা। কৌস্তভের দাবি, ''হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে সন্ধের পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।'' পাশাপাশি যে জমায়েত করা হয়েছে সেখানে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন বিজেপি নেতা। তিনি এও বলেছেন, তাঁর নিরাপত্তারক্ষীর থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। আর কিছুক্ষণ বিক্ষোভকারীদের মাঝে থাকলে প্রাণহানি হতে পারত, এমনটাই বলেছেন কৌস্তভ। 

সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে ব্যারাকপুরে। কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। অর্জুনকে কেন্দ্র করে বেশিরভাগ মহিলা তৃণমূল কর্মীই বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, প্রার্থীর মদতেই বুথ জ্যাম করছে বিজেপি। অন্যদিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিটাগড়ে ভোট শুরুর খানিকক্ষণের মধ্যে ২১৫ নম্বর বুথেও উত্তেজনা ছড়িয়েছিল।


```