Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার বারো! তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা কমল পাঁচজন, কারা বাদ পড়লেন?  

তৃণমূলের প্রার্থী তালিকায় পাঁচ জন মহিলা প্রার্থীর সংখ্যা কমল।  

এবার বারো! তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা কমল পাঁচজন, কারা বাদ পড়লেন?   

Mahua Moitra, Rachana Banerjee and Saayoni Ghosh

শেষ আপডেট: 10 March 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো: এবার তৃণমূলে নবজোয়ার। মমতা নন, ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা ৪২ জন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই তালিকায় মহিলা প্রার্থী রয়েছেন ১২ জন। যা গতবছর ছিল ১৭। উল্লেখযোগ্যভাবে, এবছর তৃণমূলের প্রার্থী তালিকায় পাঁচ জন মহিলা প্রার্থীর সংখ্যা কমল।  

২০২৪ সালের লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের মহিলা প্রার্থী হয়েছেন- কৃষ্ণনগর- মহুয়া মৈত্র, বারাসাত- ড. কাকলি ঘোষ দস্তিদার, যাদবপুর- সায়নী ঘোষ,  হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ-  মিতালি বাগ, জয়নগর- প্রতিমা মণ্ডল, কলকাতা দক্ষিণ- মালা রায়, বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল (খাঁ), বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার, বীরভূম- শতাব্দী রায়, উলুবেড়িয়া- সাজদা আহমেদ, মেদিনীপুর- জুন মালিয়া। 

গতবারও আরামবাগে মহিলা প্রার্থী ছিলেন। সেখানকার বর্তমান সাংসদ অপরূপা পোদ্দারের পরিবর্তে এবার টিকিট পেয়েছেন মিতালি বাগ। অন্যদিকে, যাদবপুরে মিমি চক্রবর্তীর পরিবর্তে এবার অন্য এক টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল। 

মিমির মতো এবার টিকিট পাননি নুসরতও। বসিরহাটের বর্তমান সাংসদ নুসরত। তিনি যে টিকিট পাবেন না তা কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। তাঁর পরিবর্তে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম দাঁড়াতে পারেন বলবে গুঞ্জন রটেছিল। তবে শেষ পর্যন্ত বসিরহাটে মহিলা প্রার্থীর পরিবর্তে নতুন মুখ এলেন হাজি নুরুল ইসলাম। 

শাসক দল সূত্রে গত ফেব্রুয়ারি মাস থেকেই খবর পাওয়া যাচ্ছিল, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়াকে সাংসদ পদে টিকিট দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুন মেদিনীপুর বিধানসভার বিধায়ক। একুশের বিধানসভা ভোটের সময়ে অনেকের ধারণা ছিল, মেদিনীপুর বিধানসভায় অবধারিতভাবে হারবে তৃণমূল। সেই কঠিন আসনে জুন মালিয়াকে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বিধানসভায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা আসানসোল বিধানসভায় সায়নী ঘোষ পরাস্ত হলেও মেদিনীপুরে জিতেছিলেন জুন। এবার তাঁকে মেদিনীপুর লোকসভায় দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রার্থী করলেন মমতা-অভিষেক। আবার, বর্ধমান পূর্ব থেকে তৃণমূলের মহিলা প্রার্থী হিসাবে নতুন মুখ হলেন ড. শর্মিলা সরকার। 

অন্যদিকে, হুগলিতে নতুন মুখ হিসাবে এসেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চটোপাধ্যায়ের বিরুদ্ধে রচনাকে বেছে নিয়েছে মমতা। আবার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-কে প্রার্থী ঘোষণা করলেন অভিষেক। সৌমিত্রর বিরুদ্ধে যে সুজাতা দাঁড়াতে চান, বেশ কয়েকদিন ধরে তা দলের অন্দরেই রটেছিল। রটনা এবার ঘটনা হল। 


```