Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান গীতা, কোরান, বাইবেল, বদলানোর প্রশ্নই ওঠে না, বিরোধীদের অভিযোগ উড়িয়ে বললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা ভোটে চারশো আসনে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন তিনি। বিরোধী দলগুলির বক্তব্য, মোদী তৃতীয়বার ক্ষমতায় এসে সংবিধান বদলে দিতে চান।

সংবিধান গীতা, কোরান, বাইবেল, বদলানোর প্রশ্নই ওঠে না, বিরোধীদের অভিযোগ উড়িয়ে বললেন মোদী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 15 April 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা ভোটে চারশো আসনে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন তিনি। বিরোধী দলগুলির বক্তব্য, মোদী তৃতীয়বার ক্ষমতায় এসে সংবিধান বদলে দিতে চান। তাই তিনি চারশো আসনে জিতে ক্ষমতা দখল করতে চাইছেন। 

শুক্রবার রাজস্থানের জয়শলমেঢ়ের জনসভায় প্রধানমন্ত্রী বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী পাল্টা অভিযোগ করেন, বিরোধীরা তাঁর বিরুদ্ধে  অপপ্রচার করছে।

প্রধানমন্ত্রী বলেন, 'সংবিধান বদলের প্রশ্নই ওঠে না। সংবিধান আমাদের কাছে গীতা, বাইবেল, কোরান।' প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, 'সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর ফিরে এলেও সংবিধান বদলাবে না।'

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে যদিও বিরোধীরা তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। বিরোধী শিবিরের বক্তব্য, মোদী সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে চায়। সংবিধান বদল ছাড়া তা করা সম্ভব নয়। যদিও বিরোধীদের আশঙ্কা, তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি বাদ দিয়ে দিতে পারে। আরএসএস ও বিজেপি সংবিধানে বর্ণিত ওই শব্দ দু’টির সঙ্গে সহমত নয়। শব্দ দুটি গোড়ায় সংবিধানে ছিল না৷ ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে সংবিধান সংশোধন করে শব্দ দুটি যোগ করেন। 

যদিও রাজস্থানের সভায় প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তৃতায় বারে বারে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দেন। মোদী বলেন, 'আমি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সংবিধান দিবস পালন শুরু করি। সংবিধানকে অবজ্ঞা করার প্রশ্নই ওঠে না।

সংবিধান বদলের সম্ভাবনা নিয়ে সবচেয়ে সরব কংগ্রেস। মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীরা প্রতিটি সভায় এই বিষয়ে সরব। খবরের কাগজে কলম ধরেছেন সনিয়া। খাড়্গে সম্প্রতি রাজস্থানের সভায় বলেন, নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় এলে দেশে আর নির্বাচন হবে না। সংবিধান বদলে দেশে একদলীয় শাসন কায়েম হবে। 

প্রধানমন্ত্রী শুক্রবার নাম না করে খাড়্গে, রাহুলদের অভিযোগের জবাব দেন। বলেন, কংগ্রেসের জমানায় বারে বারে সংবিধানকে অস্বীকার করা হয়।


```