Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ইভিএম-ভিভিপ্যাট নিয়ে ব্যাখ্যা শুনতে বুধবার কমিশনকে তলব সুপ্রিম কোর্টের

ইভিএমে ভোটদানের পরের পর্ব হল ভিভিপ্যাট।

ইভিএম-ভিভিপ্যাট নিয়ে ব্যাখ্যা শুনতে বুধবার কমিশনকে তলব সুপ্রিম কোর্টের

ইভিএমে ভোটদানের পরের পর্ব হল ভিভিপ্যাট।

শেষ আপডেট: 24 April 2024 13:12

দ্য ওয়াল ব্যুরো: ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে মামলাকারীর প্রশ্নের জবাব দিতে বুধবার নির্বাচন কমিশনের আধিকারিকদের আদালতে হাজির হতে বলল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ বুধবারই ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে কিছু নির্দেশিকা জারি করতে পারে। গত সপ্তাহে আদালত ইভিএমের স্বচ্ছতা রক্ষা নিয়ে কমিশনকে আরও দায়িত্বশীল হতে বলেছিল। এই দুটি বিষয়ে গুচ্ছ প্রশ্ন তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফমর্স। তবে ইভিএম বাতিলের আর্জি কমিশম খারিজ করে দিয়েছে।

ইভিএমে ভোটদানের পরের পর্ব হল ভিভিপ্যাট। ইভিএমে ভোট নথিভুক্ত হওয়ার পর ভিভিপ্যাট বা ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল মেশিন থেকে এক টুকরো কাগজ বেরিয়ে আসে। সেই কাগজ দেখে ভোটার নিশ্চিত হতে পারেন, যে প্রার্থীকে তিনি ভোটটি দিতে চেয়েছেন, তাঁর পক্ষেই তা নথিভুক্ত হয়েছে কিনা। সাত সেকেন্ড পর কাগজটি একটি ঝুড়িতে গিয়ে জমা হয়। 

কংগ্রেস-সহ একাধিক দল দাবি করেছে, ভিভিপ্যাটের সব কাগজের টুকরো গণনা করতে হবে। এডিআর-ও তাদের মামলায় একই দাবি করেছে। এখন কমিশন বাছাই করা কয়েকটি বুথের ভিভিপ্যাটের কাগজ গণনা করে থাকে। 

এছাডা ইভিএমের স্বচ্ছতা নিয়েও বিস্তর প্রশ্ন তোলা হয়েছে মামলায়। সেই কারণে আদালত ইভিএমের খুঁটিনাটি বিষয়েও কয়েকটি প্রশ্নের জবাব চায় কমিশনের কাছে। এডিআর বেশ কয়েকজন ইলেকট্রনিক বিশেষজ্ঞের মতামত-সহ মামলায় বলেছে, ইভিএমে কারচুপি সম্ভব। কারণ, যন্ত্রটির গঠনে কারিগরি সমস্যা আছে। আদালত এই রকম পাঁচটি প্রশ্ন তৈরি করেছে। বুধবার আদালতে দাঁড়িয়ে কমিশনের আধিকারিককে সেগুলির জবাব দিতে হবে। কেন কমিশন ভিভিপ্যাটের সব কাগজ গুণতে অনীহা প্রকাশ করছে, তারও ব্যাখ্যা চায় আদালত।


```