Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'সন্ত্রাস' ঠেকাতে ওয়েব কাস্টিংয়ের সাহায্যে রাজ্যের ১০০ শতাংশ বুথে নজরদারি চালাবে কমিশন

নজিরবিহীন বললেও কম বলা হয়!

'সন্ত্রাস' ঠেকাতে ওয়েব কাস্টিংয়ের সাহায্যে রাজ্যের ১০০ শতাংশ বুথে নজরদারি চালাবে কমিশন

শেষ আপডেট: 6 April 2024 00:07

দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীন বললেও কম বলা হয়!

ভোট ঘোষণার আগেই এবারে বাংলায় এসেছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ২৭ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গেছে। কমিশন সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী।

এবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, রাজ্যের ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। অর্থাৎ ভোটের দিন ক্যামেরার সাহায্যে ভোটগ্রহণ কেন্দ্রের হাল হকিকতের নজরদারি রাখবেন কমিশনের কর্তারা।

এ ব্যাপারে কমিশনের রাজ্যের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্দেশিকায় বলা হয়েছে, যেখানে ইন্টারনেট সংক্রান্ত সমস্যা রয়েছে, সেখানে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালাতে হবে। স্পর্শকাতর বুথগুলির ক্ষেত্রে বাড়তি নজরদারির কথাও বলা হয়েছে।

কমিশন সূত্রের দাবি, হিংসা মুক্ত অবাধ ভোটের জন্যই এই উদ্যোগ।

গত বছর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই একাধিক হিংসার ঘটনা ঘটেছিল বাংলাজুড়ে। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে ৫০ জনের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিল। সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলেও বুথের দিন বহু কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছিল।

এবারের ভোটের আগে থেকেই তাই কমিশনের কড়া নজরদারির দাবি জানিয়েছিল বিরোধীরা। কমিশনের তরফেও জানানো হয়েছিল, ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরমের পদক্ষেপ করা হচ্ছে।

যদিও কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। প্রধানমন্ত্রী মোদী কমিশনকে প্রভাবিত করছেন বলে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেছেন, "যার বিয়ে সেই পুরোহিত!"

প্রসঙ্গত, চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এত আধাসেনা দেশের আর কোনও রাজ্যে মোতায়েন হচ্ছে না।

জম্মু ও কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। যা বাংলার থেকে অনেক কম। মাওবাদী সমস্যা কবলিত ছত্তীসগড়ের জন্য চাওয়া হয়েছে ৩৬০ কোম্পানি। দেশের মধ্যে সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে লোকসভার আসন সংখ্যা ৮০। অর্থাৎ বাংলার প্রায় দ্বিগুণ। অথচ সেই উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।


```