Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫,৭০০ কোটি টাকার মালিক! অন্ধ্রপ্রদেশের এই চিকিৎসক দেশের অন্যতম ধনী প্রার্থী

গুন্টুরে টিডিপি-র বিরুদ্ধে মূল লড়াই ওয়াইএসআর কংগ্রেসের। ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসন থেকে জয় পেয়েছিল চন্দ্রশেখরের দল।

৫,৭০০ কোটি টাকার মালিক! অন্ধ্রপ্রদেশের এই চিকিৎসক দেশের অন্যতম ধনী প্রার্থী

পেম্মাসানি চন্দ্রশেখর

শেষ আপডেট: 23 April 2024 13:25

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের অন্যতম ধনী প্রার্থীর খোঁজ মিলল। তিনি অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির গুন্টুরের প্রার্থী পেম্মাসানি চন্দ্রশেখর। হলফনামায় যে তথ্য চন্দ্রশেখর দিয়েছেন তাতে দেখা গেছে তিনি ৫,৭৮৫ কোটি টাকার মালিক। আগামী ১৩ মে এই রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গেই রয়েছে লোকসভার নির্বাচন। 

চন্দ্রশেখর পেশায় একজন চিকিৎসক। এছাড়াও তাঁর নানাবিধ ব্যবসা রয়েছে, যেগুলির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর স্ত্রীও। তথ্য বলছে, চন্দ্রশেখরের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২,৩১৬ কোটি টাকা, যার মধ্যে ফিক্সড ডিপোসিট, টার্ম ডিপোসিট সহ একাধিক বিনিয়োগ রয়েছে। এদিকে তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২,২৮৯ কোটি টাকা। চমকপ্রদ বিষয় হল, স্বামী-স্ত্রীর মিলিতভাবে স্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে প্রায় ৭২ কোটি টাকা এবং ৩৪ কোটি ৮২ লক্ষ টাকার কিছু বেশি। 

১৯৯৯ সালে অন্ধ্রপ্রদেশের এনটিআর বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেন চন্দ্রশেখর। পরবর্তী ক্ষেত্রে ২০০৫ সালে আমেরিকার পেনসিলভেনিয়া থেকে ইন্টারনাল মেডিসিন নিয়েও পড়াশুনা করেন তিনি। রাজনীতিতে আসা এই চিকিৎসক এবং তাঁর স্ত্রী বিশ্বজুড়ে ১০১টি কোম্পানির শেয়ারও কিনে রেখেছেন। তবে চন্দ্রশেখরের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। 

গুন্টুরে টিডিপি-র বিরুদ্ধে মূল লড়াই ওয়াইএসআর কংগ্রেসের। ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসন থেকে জয় পেয়েছিল চন্দ্রশেখরের দল। তারও আগে ২০১৪ সালেও এই আসনে বিপুল ভোটে জয় পেয়েছিল টিডিপি। প্রায় ৫০ শতাংশ ভোটের দখল নিয়েছিল তাঁরা।


```