Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুই বৃদ্ধের ভোটগ্রহণ ঘিরে বেলেঘাটায় ধুন্ধুমার, তাপস রায়কে ঘিরে বিক্ষোভ

৮৫ ঊর্ধ্ব দুই বৃদ্ধের ভোট নিতে এসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেই ভোট গ্রহণকে ঘিরেই তেতে উঠল বেলেঘাটা।

দুই বৃদ্ধের ভোটগ্রহণ ঘিরে বেলেঘাটায় ধুন্ধুমার, তাপস রায়কে ঘিরে বিক্ষোভ

তাপস রায়

শেষ আপডেট: 21 May 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো: ৮৫ ঊর্ধ্ব দুই বৃদ্ধের ভোট নিতে এসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেই ভোট গ্রহণকে ঘিরেই তেতে উঠল বেলেঘাটা। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক স্লোগান।

রাজ্যে মোটের উপর শান্তিতে মিটেছে পাঁচদফার ভোট। কিন্তু মাত্র দুজনের ভোটগ্রহণকে ঘিরেই রক্ত ঝড়ল বেলেঘাটায়। মঙ্গলবার বেলার দিকে কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ৮৫ ঊর্ধ্ব দুই ব্যক্তির ভোট নিতে তাঁদের বাড়িতে এসেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বিজেপির অভিযোগ, তাঁদের কোনও পোলিং এজেন্টকে ঘরে ঢুকতে দেয়নি তৃণমূলের লোকজন। এই নিয়ে শুরু হয় বচসা। হাতাহাতিতে একজনের মুখ ফেটে যায় বলে অভিযোগ।

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাপস রায়। তখন তাঁকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে বহিরাগত বলে চিৎকার শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। মারমুখী হয়ে ওঠে দু-দলের কর্মী সমর্থকরা। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসে কেন্দ্রীয় বাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।


```