
শেষ আপডেট: 11 June 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: গণনার প্রথম থেকেই তমলুক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় ৩৮ হাজার ভোটে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে পিছনে ফেলে জয়ী হলেন প্রাক্তন বিচারপতি।
হাইভোল্টেজ তমলুক কেন্দ্রে এবার যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই ছিল। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তরুণ তুর্কি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দূর্গ বলে পরিচিত তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জিতবেন, নাকি তাঁকে পর্যুদস্ত করতে পারবেন তৃণমূলের যুব নেতা, মঙ্গলবার সকালে গণনা শুরুর পর থেকে সেদিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। অবশেষে শেষ হাসি হাসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এক নজরে দেখে নিন দিনভর যেভাবে চলেছে ভোট গণনা পর্ব
বিকেল সাড়ে ৪.৩০
৩৮,৭০৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।
দুপুর ২.৩০
১০,৩৪১ ভোটে এগিয়ে আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
দুপুর ১.৩০
১৪ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।
দুপুর ১.০০
১৪,২৯৯ ভোটে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বেলা ১২.৩০
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে রয়েছেন।
বেলা ১২.০০
তৃণমূলের দেবাংশুর চেয়ে ৩,৬৪৯ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সকাল ১১.০০
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ১,৩৭২ ভোটে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য।
সকাল ৯.৫০
শুরু হয়েছে প্রথম রাউন্ডের গণনা। সকাল ৯টা ৫০ মিনিটে তমলুক কেন্দ্রে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।