Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাষণে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ,মোদীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা তামিলনাড়ু কংগ্রেসের

ভোট চলাকালে প্রধানমন্ত্রী মতো ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে মামলার নজির নেই। কংগ্রেসের কৌশল নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 

ভাষণে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ,মোদীর  বিরুদ্ধে হাইকোর্টে মামলা তামিলনাড়ু কংগ্রেসের

নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 9 May 2024 09:58

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারের ভাষণে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলার অভিযোগে মাদ্রাজ হাই কোর্টে মামলা করছে তামিলনাড়ু কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাঙ্গাই মামলায় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী দেশের একাধিক জায়গায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে সরাসরি মুসলমানদের টার্গেট করেছেন। তাঁর ভাষণে যে কোনও প্রান্তে অশান্তি তৈরি হতে পারে। তামিলনাড়ুও তা থেকে মুক্ত নয়। ওয়াকিবহাল মহলের মতে, ভোট চলাকালে প্রধানমন্ত্রী মতো ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে মামলার নজির নেই। কংগ্রেসের কৌশল নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 

মামলাটি হাই কোর্টে নথিভুক্ত করতে তামিলনাড়ু কংগ্রেসকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সম্বলিত মামলাটি হাই কোর্টের রেজিস্ট্রার গোড়ায় গ্রহণ করতে চাননি। বিচারপতি এডি জগদীশ চন্দিরা এবং বিচারপতি আর কালাইমাথির অবকাশকালীন বেঞ্চের কাছে কংগ্রেস মামলা গ্রহণের আবেদন পেশ করে। বুধবার দীর্ঘ শুনানির পর বেঞ্চ মামলাটি নথিভুক্ত করতে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে। মামলাটি কবে শুনানির জন্য উঠবে তা জানায়নি আদালত। 

তবে নির্বাচন চলাকালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের মামলা খুবই তাৎপর্যপূর্ণ। তামিলনাড়ু কংগ্রেস মামলায় বলেছে, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাই আদালতের কাছে আসতে হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর গত মাসে রাজস্থানের জনসভায় মুসলিমদের সম্পর্কে মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেস কমিশনে পরের দিনই অভিযোগ জানায়। দিন কুড়ি হতে চলল কমিশন নীরব।

তামিলানাড়ু কংগ্রেস মামলা করলেও দলীয় সূত্রের খবর পার্টি হাই কমান্ডের নির্দেশেই এই পদক্ষেপ। গত মাসের ১৯ তারিখ প্রথম দফাতেই তামিলনাড়ুর ৪০টি আসনে ভোট নেওয়া হয়ে গিয়েছে। ওই রাজ্যের কংগ্রেস নেতারা দক্ষিণের বাকি রাজ্যগুলিতে প্রচারে যাচ্ছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা নিয়ে তৎপর রাজ্য কংগ্রেস।


```