Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ অবজার্ভার ম্যানেজড হয়ে গেছেন: শনিবারের ভোটে কমিশনের ভূমিকায় অসন্তোষ শুভেন্দুর

শনিবার যে আটটি আসনে ভোট হয়েছে তার মধ্যে বর্তমানে বিজেপির দখলে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া ও বিষ্ণুপুর।

পুলিশ অবজার্ভার ম্যানেজড হয়ে গেছেন: শনিবারের ভোটে কমিশনের ভূমিকায় অসন্তোষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 25 May 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বাংলায় ষষ্ঠ দফার ভোটের পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সরাসরি অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে ম্যানেজ করে নিয়েছে শাসক দল। তাঁর কথায়, কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা মোটেই সন্তোষজনক ছিল না। বিষ্ণুপুরের ইন্দাসে চল্লিশ বুথে ছাপ্পা হয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। 

শনিবার যে আটটি আসনে ভোট হয়েছে তার মধ্যে বর্তমানে বিজেপির দখলে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া ও বিষ্ণুপুর। তৃণমূলের দখলে রয়েছে কাঁথি, তমলুক ও ঘাটাল। এই দফায় যত বেশি সম্ভব আসনে জেতার লক্ষ্য নিয়েছিলেন শুভেন্দু। তৃণমূলও তা রুখে দেওয়ার চেষ্টা করেছে। সম্ভবত যুযুধান এই লড়াইয়ের কারণেই শনিবারের ভোটে বিক্ষিপ্ত ভাবে অশান্তির ঘটনা ঘটেছে। 

এদিন ভোট চলাকালীন তৃণমূল বারবার অভিযোগ করেছে যে তমলুক, নন্দীগ্রামে দেদার ছাপ্পা মেরেছে বিজেপি। আবার শুভেন্দুর অভিযোগ, পুলিশের ভূমিকা ছিল নক্কারজনক। তাঁর কথায়, ১৫ জন আইপিএস অফিসারকে নামিয়েছিল শাসক দল। তাঁরা বিজেপির এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। শুধু তা নয়, তাঁর কথায়, পুলিশ তৃণমূলের জন্য ভোট করিয়েছে। 

বাংলায় লোকসভা নির্বাচনে এ যাবৎ যা ভোট পড়েছে তার মধ্যে এই দফায় ভোট শতাংশের হার সবচেয়ে বেশি। বিষ্ণুপুরে ভোট পড়েছে ৮১.৪৭ শতাংশ। তমলুকে ৭৯.৭৯ শতাংশ এবং কাঁথিতে ৭৫.৬৬ শতাংশ ভোট পড়েছে। আটটি আসনে গড়ে ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ।


```