
ফাইল ছবি
শেষ আপডেট: 4 April 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: মথুরার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ হেমা মালিনী সম্পর্কে 'বিতর্কিত' মন্তব্যে গেরুয়া শিবিরের কটাক্ষের জবাব দিলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। পাশাপাশি শোলে সিনেমার 'বাসন্তী'ও মুখের উপর জবাব দিয়ে বলেছেন, ওনাকে বলতে দিন। মথুরার মানুষ আমার সঙ্গে আছে। উনি কী বললেন, তাতে কী যায়-আসে! ওরা আমার সম্বন্ধে কোনওদিনই ভালো কিছু বলেনি। আমি আমার কাজ করে চলেছি।
প্রসঙ্গত, হরিয়ানার কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী সুশীল গুপ্তার সমর্থনে একটি জনসভায় কংগ্রেস নেতা সুরজেওয়ালা মথুরার দুবারের সাংসদ হেমা মালিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন বলে বিজেপির অভিযোগ। এর জবাবে বৃহস্পতিবার সুরজেওয়ালা বলেন, বিজেপির আইটি সেলের প্রচারিত ওই ভিডিয়ো অংশটি বিকৃত করা হয়েছে। তাঁর ভাষণের কোনও কোনও অংশ কেটে তা অপপ্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। মানুষের দৃষ্টি ঘোরাতে এই কৌশল নিয়েছে শাসকদল।
সুরজেওয়ালা আরও বলেছেন, মোদী সরকারের জনবিরোধী নীতির থেকে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। ওদের লক্ষ্য হল, ভারতের সংবিধানকে ধ্বংস করা। তাঁর কথায়, পুরোটা দেখুন। আমি বলেছি, হেমা মালিনী সম্পর্কে আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে। উনি ধর্মেন্দ্রজির ধর্মপত্নী। সেই হিসেবে আমাদের বহুরানি। এরপরেই সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন, বিজেপির এই বোড়েগুলো কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কংগ্রেসের মহিলা নেত্রীদের সম্পর্কে কুকথা বলেন, তখন কোনও প্রশ্ন তোলে না!
Congress MP Randeep Surjewala makes a vile sexist comment, that is demeaning and derogatory, not just for Hema Malini, who is an accomplished individual, but women in general. He asks, “MLA/MP क्यों बनाते हैं? ताकि वो हमारी आवाज़ उठा सकें, हमारी बात मनवायें, इसीलिए बनाते होंगे।… pic.twitter.com/JO0UIXSOt1
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 3, 2024
বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, সুরজেওয়ালা বলছেন, কেন মানুষ ওদের বিধায়ক-সাংসদদের নির্বাচিত করবে? কারণ তাঁরা সভায় ঢুকে মানুষের কথা তুলে ধরবেন। হেমা মালিনীর মতো জনপ্রতিনিধি মানুষ চান না, যাঁরা নির্বাচিতই হন পদলেহন করবেন বলে। এরপরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্সবার্তায় লেখেন, মহিলা সম্পর্কে এরকম লেহন করার মতো শব্দ কারা প্রয়োগ করতে পারে? যেমন আরেক দিন সুরজেওয়ালার সহকর্মী এক মহিলা কংগ্রেস নেত্রী বিজেপির আরেক নেত্রী সম্পর্কে রেটকার্ড জানতে চেয়েছিলেন। তারপর এ ধরনের মন্তব্য, লিখেছেন মালব্য।
भाजपा की IT Cell को काट-छांट, तोड़-मरोड़, फ़र्ज़ी-झूठी बातें फ़ैलाने की आदत बन गई है, ताकि वो हररोज़ मोदी सरकार की युवा विरोधी, किसान विरोधी, गरीब विरोधी नीतियों-विफलताओं व भारत के संविधान को ख़त्म करने की साज़िश से देश का ध्यान भटका सके।
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 4, 2024
पूरा वीडियो सुनिए - मैंने कहा "हम तो… pic.twitter.com/hEtJYaswzE
বিজেপি নেতা মালব্যর মতে, এই ঘৃণ্য, লিঙ্গবিদ্বেষী ও নারী বিদ্বেষী সুরজেওয়ালার মন্তব্য থেকেই বোঝা যায়, মহিলাদের প্রতি ওদের দৃষ্টিভঙ্গি কী। এই ভিডিও দেখে হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি কঙ্গনা রনৌতও প্রতিক্রিয়া দিয়েছেন। রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেছেন, মহব্বত কি দুকান খোলার কথা চারপাশে শোনা যাচ্ছে। কিন্তু কংগ্রেস তো ঘৃণার দোকান খুলে রেখেছে। মহিলা সম্পর্কে ওদের কুরুচিকর কথাতেই বোঝা যাচ্ছে, ওরা পরাজয় অনিবার্য বলে ধরে নিয়েছে।