Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রচারে বেরিয়ে চপ-মুড়ি, শশা খেলেন সুভাষ সরকার! গরম থেকে বাঁচার পরামর্শ দিলেন

৪৩ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে বাঁকুড়ার তাপমাত্রা। এই গরমে প্রচারে বেরিয়ে চপ-মুড়ি, শশা খেলেন সুভাষ সরকার। গরম থেকে বাঁচার পরামর্শ দিলেন।

প্রচারে বেরিয়ে চপ-মুড়ি, শশা খেলেন সুভাষ সরকার! গরম থেকে বাঁচার পরামর্শ দিলেন

জমাটি বৈঠকে সুভাষ সরকার

শেষ আপডেট: 28 April 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো , বাঁকুড়া: ৪৩ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে বাঁকুড়ার তাপমাত্রা। এই গরমে ঠান্ডা পানীয়ই ভরসা। এমন অবস্থায় লোকসভা ভোটের প্রচারে নেমে দলীয় সহকর্মীদের সঙ্গে চপ, বেগুনি, কাঁচা লঙ্কা, শশা, পেঁয়াজ ও ভেজা ছোলা দিয়ে শাল পাতার ঠোঙ্গায় মুড়ি খেতে দেখা গেল 'বিদায়ী' সাংসদ ও প্রার্থী সুভাষ সরকারকে। 

এদিন বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান মোড়ে একটি বৈঠক করেন সুভাষবাবু। সেখানে মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে মুড়ি খান। সঙ্গে পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। দেবর্ষি নারদ ও ইন্দ্রকে নিয়ে স্থানীয় এক লোককথাও সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন তিনি। 

তিনি বলেন, তীব্র তাপপ্রবাহ প্রচারে সেভাবে বাধা হচ্ছে না। জল প্রচুর খাওয়া হচ্ছে। গ্রামে গিয়ে মানুষের দেওয়া নুন-চিনির জল পান করে একটু ক্লান্তি মিটিয়ে নিচ্ছি। সাধারণ মানুষের দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে বাড়ির বাইরে না বেরোনোই ভাল। 

এ বিষয়ে বিজেপি প্রার্থীর কথা সকলেই মেনে চলার চেষ্টা করছেন কারণ  সুভাষবাবু আদতে ডাক্তার।


```