Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে ১০ হাজারের বেশি পুলিশও

জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট।

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে ১০ হাজারের বেশি পুলিশও

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 April 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। রাজ্যের তিন আসনে নির্বাচন হবে। উত্তরবঙ্গের ওই আসনের জন্য নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই, পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হতে পারে। 

জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রথম দফায় ভোট। কমিশন সূত্রে খবর, ভোট শুরুর তিনদিন আগে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গে পৌঁছে যাবে পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরাপত্তার দায়িত্ব সামলানো পুলিশ বাহিনীর মধ্যে প্রায় ৪ হাজার সশস্ত্র পুলিশ থাকবে। তবে নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আদৌ সময় মতো ওই তিন আসনে মোতায়েন করা যাবে কিনা, তা নিয়েই এখন প্রশ্ন। 

প্রথম দফার আগে এখনও পর্যন্ত রাজ্যে এসেছে ১৭৭ কেন্দ্রীয় বাহিনী। কবে আসবে কেন্দ্রের আরও বাহিনী, তা নিয়েই ধন্দ। গত শুক্রবার এই বিষয় নিয়েই বৈঠকে বসেছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকেরা এবং ওই তিন জেলার পুলিশ সুপার। আর সেখানেই প্রথম দফার ভোটের প্রায় ৪০ শতাংশ বুথে রাজ্য পুলিশ মোতায়েনের জন্য প্রস্তুত থাকার বিষয়ে জানানো হয়েছিল। 

উত্তরবঙ্গের ওই তিনটি বিধানসভা কেন্দ্রে ৫,৮১৪ টি ​​বুথ রয়েছে। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হলে প্রতি বিধানসভা কেন্দ্রে ১৬ থেকে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে। বাকি কেন্দ্রীয় বাহিনী না এলে অবশ্যভাবে পুলিশের ওপরই ভরসা করতে হবে কমিশনকে। সম্ভাবনা তৈরি হয়েছে, প্রায় ৪০ শতাংশ বুথে রাজ্য পুলিশকে ভোট পরিচালনা করতে হবে।


```