Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস রাজ্যের মন্ত্রী পার্থর, কী অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে

শুভেন্দুর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে পার্থর?

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস রাজ্যের মন্ত্রী পার্থর, কী অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে

শেষ আপডেট: 15 April 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করলেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

এদিন সোশ্যাল মাধ্যমে এ খবর জানিয়ে পার্থ লিখেছেন, 'আমার সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা  যা যা মিথ্যা ও অপপ্রচার করছে,  আমি তার বিরুদ্ধে আজ তাকে আমার আইনজীবী মারফৎ আইনি নোটিস পাঠালাম।'

শুভেন্দুর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে পার্থর? গত বুধবার, ১০মার্চ শুভেন্দু অধিকারী দাবি করেন যে জিটিএ-তেও নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে যুক্ত পার্থ ভৌমিক-সহ তৃণমূলের আরও অনেকে। শুভেন্দু জানিয়েছিলেন, "জিটিএ-তে বিস্তর দুর্নীতি হয়েছে। বিনয় তামাং ছাড়াও এই দুর্নীতিতে যুক্ত রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং অরূপ বিশ্বাস।"

শুভেন্দুর এই অভিযোগ সামনে আসার পরই পার্থ জানিয়েছিলেন, তিনি শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন।  এবার ২৪ ঘণ্টার ব্য়বধানে শুভেন্দুকে আইনি নোটিসও পাঠালেন পার্থ। 

আইনজীবীর তরফে পাঠানো নোটিসে শুভেন্দুকে সামাজিকভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে শুভেন্দু ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও ওই চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও এ ব্যাপারে বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```