Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার স্পেশাল পুলিশ অবজার্ভার হচ্ছেন একুশের ভোটের পোড় খাওয়া আইপিএস কর্তা

লোকসভা ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল কুমার শর্মাকে।

বাংলার স্পেশাল পুলিশ অবজার্ভার হচ্ছেন একুশের ভোটের পোড় খাওয়া আইপিএস কর্তা

রাজীব কুমার

শেষ আপডেট: 28 March 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল কুমার শর্মাকে।

কেন অনিল কুমার?

নয়াদিল্লির জাতীয় নির্বাচন সদন সূত্রে খবর, বাংলায় ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার। একুশের বিধানসভা ভোটে বাংলায় তাঁকে চতুর্থ পুলিশ অবজার্ভার হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তাঁকে স্পেশাল পুলিশ অবজার্ভার করা হল। কারণ, ভোট বাংলায় কী ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা হয়, কোন কোন এলাকা উত্তেজনাপ্রবণ, আধা সামরিক বাহিনীর মোতায়েন নিয়ে কী ধরনের সমন্বয়ের অভাব হয়, তার সবটাই তাঁর গোচরে রয়েছে।

বিশেষ পুলিশ অবজার্ভারের পাশাপাশি লোকসভা ভোটে বাংলার জন্য স্পেশাল জেনারেল অবজার্ভারও নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তিনি হলেন প্রাক্তন আমলা অলোক কুমার সিনহা। 

নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, এবার লোকসভা ভোটে প্রতিটি জেলায় একজন করে বিশেষ পর্যবেক্ষক থাকবেন। তিনি কন্ট্রোল রুমে থাকবেন। চার রকমের সূত্র থেকে তিনি তথ্য সংগ্রহ করবেন। তার মধ্যে স্থানীয় সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়াও রয়েছেন। তার পর অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি। এই পর্যবেক্ষক স্পেশাল পুলিশ অবজার্ভার ও জেনারেল অবজার্ভারকে নিয়মিত তথ্য পাঠাবেন। 

রাজ্যে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ইতিমধ্যে পদক্ষেপ করতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলির বরাবরের অভিযোগ হল, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলেও তারা ভোটের আগে নিয়মিত রুট মার্চ করে না। রাজ্য পুলিশ তাদের ঠিক মতো পরিচালিত করে না। 

কমিশন এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনও এলাকায় রুট মার্চ না হলে সাধারণ মানুষ কমিশনের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন। তাঁর পরিচয়ের গোপনীয়তা রক্ষা করা হবে। সেই সঙ্গে তথ্যের সত্যতা যাচাই করে যথাযোগ্য ব্যবস্থা নেবে কমিশন।


```